Dhaka , Thursday, 16 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল তুরাগের আকস্মিক পানি বৃদ্ধি রুখে কৃষকের স্বস্তি: রাতভর বাঁধ নির্মাণে রক্ষা পেল হাজারো বিঘা ফসল

নেত্রকোণার দুর্গাপুরে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 10:10:55 pm, Wednesday, 19 March 2025
  • 148 বার পড়া হয়েছে

নেত্রকোণার দুর্গাপুরে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত

পলাশ সাহা,নেত্রকোণা

নেত্রকোণার দুর্গাপুরে শেষ হলো হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ২০২৫। বুধবার পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন সমাপ্ত হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায়, দুর্গাপুর উপজেলা বিএনপি আয়োজিত এই প্রতিযোগিতায় আড়াই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

মেধা বিকাশের এই প্রতিযোগিতায় তিন বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। এর মধ্যে হিফজুল কুরআন বিভাগে ৮১ জন, হামদ নাত ৯১ জন ও আজান বিভাগে ছিল ৭৯ জন প্রতিযোগী।

হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে মো: মোস্তাফিজুর রহমান। এতে ২য় স্থান অধিকার করে সারোয়ার হোসেন ও মাহফুজুর রহমান। এই বিভাগে ৩য় স্থান অধিকার করে নাইমুর রহমান,মুয়াজ বিন নজরুল,আবিদ হাসান ও জোবায়ের হোসাইন।

হামদ-নাত বিভাগে প্রথম স্থান অর্জন করে মাহবুবুর রহমান,২য় ও ৩য় স্থান অধিকার করে মুমিন হাসান ও মোফাজ্জল হোসাইন।

আজান বিভাগে প্রথম স্থান অর্জন করে মোবারক হোসাইন। এতে ২য় ও ৩য় স্থান অধিকার করে আলমগীর হোসাইন ও কাওসার আহমদ।

এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পেয়েছে ১০ হাজার টাকা ও সম্মাননা স্মারক। ২য় স্থান অর্জনকারী প্রতিযোগী পেয়েছে আট হাজার টাকা ও সম্মাননা স্মারক। ৩য় স্থান অর্জনকারী পেয়েছে ছয় হাজার টাকা ও সম্মাননা স্মারক। এছাড়া সকল প্রতিযোগীকেই স্বান্তনা পুরস্কার দেয়া হয়।

তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শাইখুল হাদিস আল্লামা জিয়াউদ্দিন বলেন,আজকের এই আয়োজন এক উল্লেখযোগ্য দ্বীনি অনুষ্ঠান। আমি আশা করবো সামনে এমন আয়োজন হলে সেটা আরো সমৃদ্ধ করার জন্য সংশ্লিষ্ট মহল অবশ্যই কাজ করবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে যেকোন ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন।

এই অনুষ্ঠানে ব্যারিস্টার কায়সার কামাল মুঠোফোনে যুক্ত হয়ে বলেন,সম্মানিত হুজুরবৃন্দ অসংখ্য ধন্যবাদ,আপনারা অত্যন্ত কষ্ট করে গত কয়েকদিনে যে আয়োজন করেছেন সে আয়োজন সফলতা পাচ্ছে আজ। আমি দলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পবিত্র রমজান মাসে আজকের আয়োজন, আশা করছি আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন।

বিএনপির পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া বলেন,এমন আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি চর্চা আরো বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা আরো বেশি উজ্জীবিত হবে। অনুষ্ঠানে সমবেত সবাইকে আমি দলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই।

এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন – হামদ-নাত,আজান : শাইখুল হাদিস ইবরাহিম হাসান,মুফতি হাবিবুর রহমান, মুফতি অলি উল্লাহ,মাওলানা ইমরান হোসাইন,মুফতি মজিবুর রহমান,হাফেজ মো: মাসুদ।

হিফজুল কোরআন : হাফেজ মোঃ আব্দুল কাদির,হাফেজ মাওঃ অলি উল্লাহ,হাফেজ মাওঃ আফফান,হাফেজ নাজমুল হক,হাফেজ আব্দুস সামাদ এবং হাফেজ রইস উদ্দিন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন মুফতি সাব্বির আহমাদ এবং হাফেজ আব্দুল্লাহ আল মারুফ।

এই আয়োজনের এন্তেজামিয়া কমিটিতে দায়িত্ব পালন করেন – উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার,মাওলানা এখলাস উদ্দিন,মাওলানা অলিউল্লাহ,মুফতি আব্দুল কাদির,হাফেজ আব্দুল কাদির এবং হাফেজ উমর ফারুক।

দুর্গাপুরে প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এই আয়োজন ঘিরে প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। এমন আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা।

নেত্রকোণার দুর্গাপুরে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : 10:10:55 pm, Wednesday, 19 March 2025