Dhaka , Wednesday, 20 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত দিনাজপুরে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: লাইসেন্সবিহীন দুটি ইটভাটা ধ্বংস চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান বার্ষিক সাধারণ সভার পর দাপ্তরিক কাজেও আদালতের স্হিতিবস্হা ও নিষেধাজ্ঞা পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধীন PICU ডা: শাহনাজের উপর মিথ্যা অপবাদ ও দোষারোপের বিরুদ্ধে প্রতিবাদ চরভদ্রাসনে নামধারী পীরের বিরুদ্ধে ভাইয়ের পরিবারে বর্বর হামলা ও ঝড়ে বিধ্বস্ত ঘর মেরামত কাজেও বাধার অভিযোগ। পলাশে শিশু হত্যার প্রাধান আসামি সবুজ গ্রেফতার দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান: ড্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রমে প্রথম রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান পেশাজীবি পরিষদের নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্বার রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত সিন্ডিকেটের কবলে লালমনিরহাটের তামাক বাজার: ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা, তামাক চাষী সমিতির তীব্র প্রতিবাদ জনপ্রিয় নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জেন-জি লালমনিরহাটের তীব্র নিন্দা মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা মধুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন পাইকগাছায় ৬২ অস্বচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ রূপগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা গাজীপুরে আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ জাজিরায় মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন, খলিল-লাকি দম্পতির বিচারের দাবি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ক্ষেত্র হল জনবান্ধব ভূমিসেবা: বিভাগীয় কমিশনার সিলেট টেস্টে ভালো অবস্থানে আছে বাংলাদেশ : শন টেইট ওয়ানডে ফরম্যাট দিয়ে জাতীয় দলে ফিরতে চান সাব্বির

নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:04:26 pm, Wednesday, 12 June 2024
  • 100 বার পড়া হয়েছে

নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।।

নোয়াখালী প্রতিনিধি।।
  
নোয়াখালীর সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নের দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার পুকুর থেকে মো.আব্দুল মান্নান -১৩- নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
বুধবার -১২ জুন- রাত সোয়া ৯টার দিকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে।  
নিহত মান্নান উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের উত্তর মির্জানগর গ্রামের কামাল হোসেনের ছেলে।  সে পূর্ব নাটেশ্বর গ্রামের দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র ছিল। 
এসব তথ্য নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- বখতিয়ার উদ্দিন।  
পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়- গত দুই দিন আগে বেলা সাড়ে ১১টার দিকে মাদরাসার পুুকুরে গোসল করতে যায় মান্নান। এরপর থেকে সে গত দুদিন নিখোঁজ ছিল। বুধবার বিকেল ৫টার দিকে মাদরাসার ছাত্ররা অজু করতে গেলে মান্নানের মরদেহ পুকুরের ঘাটলার নিচে দেখতে পায়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  
ওসি বখতিয়ার উদ্দিন বলেন- মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। তবে নিহতের পরিবার একটি অভিযোগ করেছে। ওই ছাত্র মাঝে মাঝে মাদরাসা থেকে পালিয়ে গেলে এক শিক্ষক তাকে দুটি থাপ্পড় দেয়। নিহতের পরিবার হুজুরকে সন্দেহ করছে।   

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত

নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।।

আপডেট সময় : 04:04:26 pm, Wednesday, 12 June 2024