Dhaka , Wednesday, 11 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই একইসাথে টেটাবিদ্দ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি পাইকগাছা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রামুর দক্ষিণ মিঠাছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রায়পুর ১০নং ইউনিয়নে মেম্বার পদে লড়বেন মোক্তার হোসেন জুয়েল। মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে জেলা প্রশাসক চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:23:30 pm, Monday, 16 February 2026
  • 16 বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই বক্তব্যে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোটারদের জারজসন্তান আখ্যা দিয়েছেন। বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। গত ১৩ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় উত্তমপুর বাজারে একটি সভায় বক্তব্যকালে তিনি এ কথাটি বলেন। এমন কুরুচিপুর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা জামায়াতে ইসলামী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রেরিত জেলা জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বে নাজমুল হাসান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিটি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্য দেখা যায়। সেখানে তিনি জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ভোটারদের উদ্দেশ্যে তিনি কুরুচিপূর্ণ ও অশালীন শব্দ (জারজ সন্তান) ব্যবহার করে তাদেরকে চিহ্নিত করার আহ্বান জানানোর বক্তব্যটি আমাদের দৃষ্টি গোচর হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. ফরিদুল হক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক যৌথ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে  ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দিয়েছে। পছন্দের দলকে ভোট দেওয়া নাগরিকের ব্যক্তিগত ও রাজনৈতিক অধিকার। এই অধিকার চর্চাকে কেন্দ্র করে কাউকে কাউকে ভোট দেওয়ার কারণে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা বা তার বংশপরিচয় নিয়ে প্রশ্ন তোলা চরম ধৃষ্টতা। সরাসরি সংবিধান ও গণতান্ত্রিক অধিকার বিরোধী। আমরা লক্ষ করছি যে ইতোমধ্যেই উক্ত আসনের বিভিন্ন এলাকার শতশত ভোটার তার সমর্থকদের শারীরীক ও  মৌখিক হুমকী ও আক্রমণের শিকার হয়ে বসতবাড়ি ত্যাগ করেছেন। সচেতন নাগরিক সমাজ তার এহেনো আচরণ ফ্যাসিবাদের নতুন সংস্করণ মনে করেন। একজন সংসদ সদস্য এলাকার সকল জনগণের প্রতিনিধিত্ব করেন। গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো নাগরিকের অধিকার আছে তার পছন্দমতো দলকে ভোট দেওয়ার। তার ভাষা হওয়া উচিত সংযত এবং শিক্ষণীয়। রাজনীতিতে মতাদর্শের পার্থক্য থাকবেই, কিন্তু তার বহিঃপ্রকাশ হতে হবে যুক্তি ও মার্জিত ভাষায়। অশালীন ভাষা ব্যবহার করা রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ। সাধারণ মানুষ কিংবা ভিন্ন মতের লোকদের উপর আক্রমণ করে এই ধরণের বক্তব্য দেওয়া সমাজে ঘৃণা এবং বিভাজন তৈরি করে। এটি কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতা ও একজন সংসদ সদস্যের আচরণ হতে পারে না। আমরা সংশ্লিষ্ট সংসদ সদস্যকে তার এই দায়িত্বজ্ঞানহীন ও কুরুচিপূর্ণ বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। একইসাথে, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক ও আপত্তিকর ভাষা ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করছি।
এবিষয়ে ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বক্তব্যটি অস্বীকার করে বলেন, ওই বক্তব্য আমার না, সম্ভবত ওটা এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট) দিয়ে করা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা

আপডেট সময় : 08:23:30 pm, Monday, 16 February 2026