Dhaka , Thursday, 12 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই একইসাথে টেটাবিদ্দ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি পাইকগাছা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রামুর দক্ষিণ মিঠাছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রায়পুর ১০নং ইউনিয়নে মেম্বার পদে লড়বেন মোক্তার হোসেন জুয়েল। মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে জেলা প্রশাসক চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

“দাঁড়িপাল্লা জিতলে আপনি জিতবেন, বাংলাদেশ জিতবে” কক্সবাজারে শাহজাহান

  • Reporter Name
  • আপডেট সময় : 01:30:17 pm, Saturday, 8 November 2025
  • 130 বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ, কক্সবাজার:

আগামীর নির্বাচনকে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক মহাযজ্ঞ আখ্যায়িত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন—“দাঁড়িপাল্লা জিতলে আপনি জিতবেন, বাংলাদেশ জিতবে।”

জুমাবার (৭ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে কক্সবাজার পাবলিক হলে কক্সবাজার-৩ সংসদীয় (সদর–রামু–ঈদগাঁও) আসনের ঈদগাঁও ও রামু উপজেলার কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
কক্সবাজার ৩ সংসদীয় আসন পরিচালনা কমিটির পরিচালক ও জেলা নায়েবে আমীর এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি আরো বলেন, “আগামী জাতীয় নির্বাচনের আগে অবশ্যই জন আকাঙ্ক্ষার আলোকে অবশ্যই গণভোট আয়োজন করতে হবে। জনগণই নির্ধারণ করবে তারা কেমন সরকার ও রাষ্ট্রব্যবস্থা চায়। গণভোট ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”

মুহাম্মদ শাহজাহান আরো বলেন, “দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচার, উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতীক। এই প্রতীকের জয়ে দেশের মানুষ জিতবে, ভবিষ্যৎ প্রজন্ম জিতবে। তাই আগামীর নির্বাচনে সামাজিক সুবিচার ও দেশের গুণগত পরিবর্তনের জন্য দাঁড়ি পাল্লা বিজয়ের জন্য কাজ করতে হবে।

তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তারুণ্যই জাতির শক্তি। দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টিতে তরুণদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইনসাফভিত্তিক সমাজ গঠনের লড়াই তারুণ্যের হাত ধরেই সফল হবে ইংশা আল্লাহ।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর।

তিনি বলেন, “কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা, কক্সবাজার সমুদ্র সৈকত ও পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, ঈদগাঁও ও রামু উপজেলার অবকাঠামো আধুনিকায়ন—এসবই আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ও উন্নয়ন কর্মসূচির অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “দাঁড়িপাল্লা মানে ইনসাফ, সুশাসন ও জনগণের অধিকার। তাই আগামীর নির্বাচনে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

জেলা সাংগঠনিক সেক্রেটারি ও আসন সদস্য সচিব আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন।

উপস্থিত ছিলেন রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সেলিম উল্লাহ জিহাদী, রামু উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক, সেক্রেটারি আ না ম হারুন, ঈদগাঁও উপজেলা নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নূর হেলালী, সেক্রেটারি মাওলানা নূরুল আজিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

“দাঁড়িপাল্লা জিতলে আপনি জিতবেন, বাংলাদেশ জিতবে” কক্সবাজারে শাহজাহান

আপডেট সময় : 01:30:17 pm, Saturday, 8 November 2025