
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ও সাবেক মেম্বার মরহুম আলী আশ্রাফ ভূঁইয়া’র জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১১ টায় উপজেলার কড়িকান্দি ইউনিয়নের একলারামপুর গ্রামের আসু মেম্বারের বাড়ির মাঠে মরহুম আলী আশরাফ ভূইয়ার জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের জানাজার নামাজে অংশ গ্রহণ করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব মো. আমির হোসেন ভূইয়া,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সী মজিবুর রহমান,কড়িকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ,কড়িকান্দি
ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন,উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া,কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু ইউসুফ চিশতী,উপজেলা আ.লীগের সদস্য লিয়াকত আলী মেম্বার,গিয়াস উদ্দিন মেম্বারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার মুসল্লিগণ।

























