Dhaka , Sunday, 19 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”:- মেয়র ডা. শাহাদাত হোসেন লালমনিরহাটের মহেন্দ্রনগরে নিখোঁজের পর পুকুরে ভাসছিল বৃদ্ধের নিথর দেহ ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন  নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু স্থানীয় সন্ত্রাসীদের হামলায় চবি’র তিন শিক্ষার্থী আহত;গ্রেফতার ১ মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হিলিতে তেল নিতে গিয়ে সাংবাদিকসহ ৩ জন অসুস্থ আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

তাপমাত্রা বাড়লে ও শীত অনুভূত হচ্ছে হিলিতে বিপাকে খেটে খাওয়া মানুষজন

  • Reporter Name
  • আপডেট সময় : 02:42:31 pm, Wednesday, 14 January 2026
  • 28 বার পড়া হয়েছে

ফারহান ইসলাম, হিলি, পাঁচবিবি প্রতিনিধি:

উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের প্রকোপ কমেনি। ভোর ও রাতের দিকে ঘন কুয়াশা, হিমেল বাতাস আর ঠান্ডা অনুভূতির কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। বিশেষ করে দিনমজুর, ভ্যানচালক, রিকশাচালক, কৃষিশ্রমিক ও নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন জীবনে বেড়েছে কষ্ট।

হিলির ও পাঁচবিবির বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরের দিকে কুয়াশার কারণে সড়কে যানবাহন গুলো হেড লাইট দিয়ে ধীর গতিতে চলাচল করছে। কাজে বের হতে দেরি হচ্ছে শ্রমজীবী মানুষের। অনেকেই শীতের কারণে সময়মতো কাজে যেতে পারছেন না, ফলে দৈনিক আয়ে প্রভাব পড়ছে। শীত নিবারণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় খোলা আকাশের নিচে কাজ করা মানুষজন সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

ভ্যানচালক এরশাদ আলী বলেন, দিনে একটু গরম লাগলেও সকাল আর রাতে খুব ঠান্ডা লাগে। ঠান্ডায় হাত-পা শক্ত হয়ে যায়, ঠিকমতো ভ্যান চালানো যায় না আয়ও কমে গেছে। আগে সারাদিনে ৬০০ থেকে ৭০০ টাকা ইনকাম হলে বর্তমানে কমে ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম হচ্ছে।

দিনমজুর রফিক মোল্লা বলেন, কাজ না করলে খাওন নাই। ন্ঠান্ডার কারণে কাজ পাওয়া কমে গেছে, শরীরও ঠিক থাকছে না। সময় মতো কাজে যেতে পারি না এজন্য আমরা সবসময় কাজ পায় না।

মাদ্রাসা শিক্ষার্থী রিমন হোসেন বলেন, প্রচুর শীতের কারণে সকালে আমরা সময় মতো মাদ্রাসায় যেতে পারছিনা এতে পড়াশোনা বিলম্ব হচ্ছে। ঠান্ডার কারণে কলম দিয়ে লিখতে হাত কাপে। ঠান্ডায় হাত পা কাজ করে না। নাক দিয়ে পানি পড়ে।

হিলির মাঠপাড়া এলাকার কৃষকরা বলেন, শীতের প্রভাবে কৃষি খাতেও দেখা দিচ্ছে উদ্বেগ। বোরো ধানের বীজতলা ও শাকসবজির ক্ষেতে কুয়াশার প্রভাব পড়ছে। পর্যাপ্ত রোদ না পাওয়ায় গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে, রোগবালাইয়ের আশঙ্কাও বাড়ছে।

হিলিতে সামাজিকভাবে শীতবস্ত্র বিতরণের কিছু উদ্যোগ থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ স্থানীয়দের। নিম্ন আয়ের মানুষজন দ্রুত পর্যাপ্ত শীতবস্ত্র ও সহায়তা চান।

আবহাওয়া অধিদপ্তর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, চলমান শৈত্যপ্রবাহ প্রশমিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) জেলায় চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আর্দ্রতা সকাল ৬টায় ছিল ৮২ শতাংশ এবং সকাল ৯টায় ৭০ শতাংশ। গত ৪ জানুয়ারি রাত থেকে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহটি ১২ জানুয়ারি রাত থেকে প্রশমিত হতে শুরু করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ

তাপমাত্রা বাড়লে ও শীত অনুভূত হচ্ছে হিলিতে বিপাকে খেটে খাওয়া মানুষজন

আপডেট সময় : 02:42:31 pm, Wednesday, 14 January 2026