Dhaka , Friday, 15 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে :- ডা. শাহাদাত হোসেন বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজার পর কোতোয়ালীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, যুবলীগ নেতাসহ ১৯ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হালিশহরে শীর্ষ ‘মাদক সম্রাজ্ঞী’ পাখির আস্তানা গুড়িয়ে দিল র‍্যাব ৭ চট্টগ্রাম মীরসরাই থানা পুলিশের অভিযানে ৮২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরে বিজ্ঞানভিত্তিক সমাধান খোঁজা প্রয়োজন:- মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু; কার্যক্রম মনিটরিংয়ে ইউএনও পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় ভূমিহীনদের বসতভিটা দখলচেষ্টার অভিযোগে ইউএনও’র কাছে আবেদন জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন অফিসে সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন ৬০ শতাংশের বেশি মানুষ অভিযোগের ৬ ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার চুরি যাওয়া থ্রি-পিস উদ্ধার ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিএসএফ-এর গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত: দায় অস্বীকার করলেও প্রতিবাদ বিজিবির ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার খুটাখালীর থেকে এক মসজিদের ইমাম এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারে “মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী, জানালেন তাসনিম জারা শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং

ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 06:35:38 pm, Wednesday, 22 April 2026
  • 13 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

আধুনিক চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে ডিকেএমসি হসপিটাল লিমিটেডের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় অবস্থিত ডিকেএমসি হসপিটাল লিঃ প্রাঙ্গণে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের স্বনামধন্য চিকিৎসক, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অতিথিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ এম. এ কাসেম, অধ্যাপক, মেডিসিন বিভাগ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান যুগে চিকিৎসা বিজ্ঞানের দ্রুত অগ্রগতির সাথে তাল মিলিয়ে চিকিৎসকদের নিয়মিত আপডেট থাকা অত্যন্ত জরুরি। এ ধরনের সেমিনার চিকিৎসকদের জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল্লাহ্ আল মামুন, সহকারী অধ্যাপক, অর্থোপেডিক্স বিভাগ। তিনি তাঁর উপস্থাপনায় আধুনিক অর্থোপেডিক চিকিৎসা পদ্ধতি, রোগ নির্ণয় ও চিকিৎসার নতুন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন, যা উপস্থিত চিকিৎসকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিকেএমসি হসপিটাল লিঃ-এর চেয়ারম্যান ও সিইও মিসেস সালমা পারভীন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ডিকেএমসি হসপিটাল সবসময় মানসম্মত চিকিৎসা সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা রোগীদের উন্নত সেবা দিতে পারব—এই লক্ষ্যেই আমাদের এ আয়োজন।”
সেমিনারের সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, যারা এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিকেএমসি হসপিটালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, জেনারেল ম্যানেজার খারুল আলম, মার্কেটিং ম্যানেজার জাকির হোসেন, নূর ইসলাম, রমজান, নাদিম, রাসিদুল, মাহমুদুলসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ। এছাড়াও অর্থ বিশেষজ্ঞ শামসুল আলম উপস্থিত থেকে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সেমিনারে বিভিন্ন চিকিৎসা বিষয়ক গবেষণা, নতুন প্রযুক্তি এবং রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী চিকিৎসকরা বলেন, এ ধরনের আয়োজন তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রোগীদের উন্নত সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ডিকেএমসি হসপিটাল লিঃ দীর্ঘদিন ধরে রূপগঞ্জসহ আশপাশের এলাকায় আধুনিক চিকিৎসা সেবা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের বৈজ্ঞানিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে :- ডা. শাহাদাত হোসেন

ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : 06:35:38 pm, Wednesday, 22 April 2026