Dhaka , Saturday, 14 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার আদায়ের দাবিতে দুর্গাপুরে সিপিবির হাট সভা অনুষ্ঠিত পাইকগাছায় হিলফুল ফুজুলের উদ্যোগে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান ভুলতা-গাউছিয়ায় হকার উচ্ছেদের পর পাল্টেছে মহাসড়কের চিত্র, পুনর্বাসনে স্বস্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের সিলেটের ট্রিপল মার্ডার: খুনিদের আড়াল ও সাজানো জবানবন্দির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের মধুপুরে নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত পূর্বধলায় কয়েক দিন ধরে নিখোঁজ মুরসালিন, সন্ধান চেয়ে পরিবারের আকুতি আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়: এবিএম সিরাজুল মামুন শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঐক্যবদ্ধ সমাজ গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার সব ধর্মের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় সরকার: বিজন কান্তি সরকার বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরামের নতুন কমিটি ঘোষণা, সভাপতি আল-আমিন ও সম্পাদক সায়েম ও সাংগঠনিক শফিকুল পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দক্ষিণ মিঠাছড়িতে শিশু সুরক্ষায় ডিএসকের স্টেকহোল্ডারদের নেটওয়ার্ক কর্মশালা অনুষ্ঠিত আইইবি চট্টগ্রাম কেন্দ্র নির্বাচনে চেয়ারম্যান পদে নুরুল করিম, সম্পাদক পদে রাশেদ আলম বিজয়ী জুম্মাবার মুসলিম রাষ্ট্রে মন্দির ও মূর্তি তৈরির চেষ্টা সম্প্রতি নষ্টের ষড়যন্ত্র – ঈমাম সমাজ ঘুষ-দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যে বিপর্যস্ত বরিশাল: জনসেবা বাদ, পরিদর্শন আর পদ-পদবি নিয়েই ব্যস্ত প্রশাসন! ঢাকঢোল পিটিয়ে গোলাপি শাড়ির বর্ণিল মিছিল : ১০৩ বছরের বিদ্যাপীঠে প্রাক্তন-বর্তমানের মিলনমেলা দক্ষিণ রাঙ্গুনিয়ায় অপরাধীদের গ্রেপ্তারে বিভিন্ন পাহাড়ি বসতবাড়ি ও সন্দেহভাজন আস্তানায় তল্লাশি; ৬ জন আটক, রেজিস্ট্রেশনবিহীন ৪টি মোটরসাইকেল জব্দ সিএমপি আকবরশাহ থানার বিশেষ অভিযানে ০২টি দেশীয় তৈরী এলজিসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: বাপ্পী নারী শিক্ষার প্রসারে রাজারকুলের মারকাযুল উলুমের ভূমিকা প্রশংসনীয় : সবক অনুষ্ঠানে মাওলানা আব্দুল্লাহ তাজ সুনামগঞ্জ জের ধর্মপাশা ,শানবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ঘুষ ছাড়া পাস নয়,শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেওয়ার অভিযোগ জুলাই গণহত্যা মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ, চট্টগ্রামে জিডি ৭নং সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হলেন আফজাল হোসেন নতুন সিনেমায় জেনেলিয়ার সঙ্গে চমক দিলেন ইমরান হাশমি বড় ক্লাব ডাকলেও ইংল্যান্ড ছাড়বেন না টুখেল পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নিষিদ্ধ, চরম ভোগান্তিতে আফগান নারীরা বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহি কক্সবাজার সৈকতে গরু-ছাগলের অবাধ বিচরণ বন্ধে কঠোর প্রশাসন, ১৮ নভেম্বরের পর আটক পশু নিলাম

ঠাকুরগাঁওয়ে হঠাৎ পেট্রোল পাম্প বন্ধ ভোগান্তিতে জনসাধারণ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:43:26 pm, Wednesday, 5 February 2025
  • 160 বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে হঠাৎ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে জনসাধারণ

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলায় কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জ্বালানি তেল না পেয়ে বিপাকে পড়েছেন যানবাহনের চালক ও কৃষকরা।

বুধবার -০৫ ফেরুয়ারি- শহরের সকল পেট্রোল পাম্পগুলোতে ১০টার পর থেকে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এতে পাম্পগুলোর সামনে তেল নেওয়ার জন্য ভিড় করে গাড়িগুলো।

জেলার পেট্রোল পাম্প মালিকদের দাবি, কেন্দ্রীয় নির্দেশনার কারণে সকাল থেকে সব পাম্প বন্ধ রাখা হয়েছে।

পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি এনামুল হক জানান, মঙ্গলবার -০৪ ফেরুয়ারি- রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের -বাপেওএ- রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. মিজানুর রহমান রতন এবং রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার -০৪ ফেরুয়ারি- নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো প্রকার পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই আকস্মিক উচ্ছেদ অভিযান চালায়। এতে ক্ষুব্ধ হয়ে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করে আসছি। নিয়মিত রাজস্ব প্রদান করেও এমন আচরণ মেনে নেওয়া যায় না। অতীতে কখনো এ ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়নি। এতে পেট্রোল পাম্প মালিকদের মধ্যে চরম উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে।’

হঠাৎ করে পাম্প বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন যানবাহনের চালক ও কৃষকরা। জেলার বিভিন্ন সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

ট্রাকচালক মোহাম্মদ সেলিম বলেন, সকালে পাম্পে এসে দেখি বন্ধ। গাড়িতে তেল না থাকায় আটকে পড়েছি।

এদিকে কৃষকরা জানান, জমিতে সেচ দেওয়ার জন্য ডিজেলের প্রয়োজন, কিন্তু পাম্প বন্ধ থাকায় তাঁরা বিপাকে পড়েছেন।

কৃষক আব্দুল হাকিম বলেন, এই সময় বোরো ধানের জমিতে পানি দিতে হয়। কিন্তু ডিজেল পাচ্ছি না, এখন কীভাবে সেচ দেব।

মোটরসাইকেল চালক ফারুক জানান, সকালে কাজের জন্য বের হয়েছি। গাড়িতে তেল নেই এখন পাম্পেও তেল দিচ্ছে না। দূরে কাজে যাবো কীভাবে এখন। দ্রুত সমস্যা সমাধানের জন্য অনুরোধ করছি।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানাকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সরকারি পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার আদায়ের দাবিতে দুর্গাপুরে সিপিবির হাট সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে হঠাৎ পেট্রোল পাম্প বন্ধ ভোগান্তিতে জনসাধারণ

আপডেট সময় : 05:43:26 pm, Wednesday, 5 February 2025