
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে ফরিদ আলম নামের এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। তার নিকট থেকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। র্যাব’র একটি দল টেকনাফ বাজারে শনিবার এই অভিযান চালায়।
গ্রেফতার মাদক কারবারি ফরিদ উল্লাহ ওরফে ফরিদ আলম (৩৪) টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন পল্লানপাড়ার নুরুল আলম ও জহুরা বেগমের পুত্র।
জানা যায়, টেকনাফ বাজারের আবু সিদ্দিক মার্কেটের বিসমিল্লাহ ফার্মেসির পূর্বপাশের রাস্তায় ফরিদ আলম মাদক বিক্রির লক্ষে অবস্থান করছিলেন। এই সংবাদের ভিত্তিতে
র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৭ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে লিখিত এজাহার দেয়া হয়েছে।

























