Dhaka , Monday, 18 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদারীপুরে বাসা থেকে শিশু সহ একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার রামুতে শতশত বনভূমির মাঝে গুঁড়িয়ে দেওয়া হলো অসহায় মুফিজের একমাত্র ঘর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বিবৃতি অকাল ঝড়ে কৃষক-ব্যবসায়ীদের মাথায় হাত, তবুও গাজীপুরের লিচু ঘিরে সম্ভাবনার স্বপ্ন সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার মেঘনা ভাঙনে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর কোরবানির পশুর চামড়া নিয়ে কোন অরাজকতা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত হোসেন অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী মালয়েশিয়ায় ঈদুল আজহা ২৭ মে আহত খেলোয়াড়কে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন মধুপুরের ওসি ফজলুল হক রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ৭টি পাসপোর্টসহ সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির কারাগারে, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দিল্লিতে তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা রাশিয়ায় ইউক্রেনের পালটা ড্রোন হামলা, নিহত ৪ ঈদুল আজহা কবে জানাল আফগানিস্তান ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত: রাশেদ খান এবার অন্তর্বর্তী সরকারের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট উন্নয়নের মহাযজ্ঞে পাল্টে যাচ্ছে পাইকগাছা পৌরসভার যোগাযোগ ব্যবস্থা হরমুজ ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন করবে রাশিয়া ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে? মোটরসাইকেল মালিক-চালকদের ওপর কর চান না বিরোধী দলীয় নেতা চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযান, জাল নোটসহ গ্রেফতার ৩ ফুলবাড়ী সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ গাঁজা জব্দ গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার’ ড. ইউনূসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

জাজিরায় পার্টনার কংগ্রেস, আধুনিক কৃষি ও পুষ্টি উদ্যোক্তা তৈরিতে জোর

  • Reporter Name
  • আপডেট সময় : 04:49:59 pm, Wednesday, 22 April 2026
  • 12 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলায় কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টিনির্ভর উৎপাদন ও টেকসই উন্নয়ন জোরদারে “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল ) আয়োজিত এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবল-ভোগী কৃষক-কৃষাণীরা অংশ নেন। দিনব্যাপী এ আয়োজন কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা বৃদ্ধি এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে এবং কৃষিবিদ মুসলিমা জাহান রানিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম।

এতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সকল ইউনিয়নের পিএফএস ও নন-পিএফএসভুক্ত বিপুল সংখ্যক কৃষক-কৃষাণীর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত ও উচ্চফলনশীল জাতের ফসল চাষাবাদ, পুষ্টি সংবেদনশীল কৃষি এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং ডিজিটাল কৃষি সেবা সম্প্রসারণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। পাশাপাশি বাজারসংযোগ জোরদার ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে উদ্যোগী হলে কৃষকের আয়ও বৃদ্ধি পাবে।

এ সময় কৃষক-কৃষাণীদের ভবিষ্যৎ করণীয়, টেকসই উৎপাদন পদ্ধতি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে বাসা থেকে শিশু সহ একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার

জাজিরায় পার্টনার কংগ্রেস, আধুনিক কৃষি ও পুষ্টি উদ্যোক্তা তৈরিতে জোর

আপডেট সময় : 04:49:59 pm, Wednesday, 22 April 2026