Dhaka , Saturday, 14 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ হাকিমপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার মাহফিল হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫ টাকায় ৫০০ মানুষের ইফতার দিল উদ্দীপ্ত তরুণ আড়াইহাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে এগিয়ে আসতে হবে — গোলাম রব্বানী

  • Reporter Name
  • আপডেট সময় : 07:20:25 pm, Friday, 9 January 2026
  • 38 বার পড়া হয়েছে

তৌফিক এলাহি, বগুড়া প্রতিনিধি:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া জেলা জামায়াতের সাবেক আমীর গোলাম রব্বানী বলেন, জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জুলাই আন্দোলনে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে এবং পাড়া-মহল্লায় গণভোটের পক্ষে ব্যাপক ক্যাম্পেইন গড়ে তুলতে হবে।

শুক্রবার (০৯ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে বগুড়ার শাজাহানপুর উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান অতিথি গোলাম রব্বানী বলেন, আমাদের কিছু বন্ধু সংগঠন ক্ষমতায় যাওয়ার মোহে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, যা শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। যুবসমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করে, তাহলে এ দেশে আল্লাহর দ্বীন কায়েমের পথ কেউ বন্ধ করতে পারবে না।

গোলাম রব্বানী আরও বলেন, জামায়াতে ইসলামী এ দেশে উড়ে এসে জুড়ে বসেনি। দীর্ঘদিন ধরে এ দেশে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই সংগ্রাম অব্যাহত থাকবে। যারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। আমরা কারও রক্তচক্ষুকে ভয় করি না। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কোনো দলের পক্ষে কাজ করলে জনগণ তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, আমরা সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত সমাজ চাই। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা দেখতে চাই।

উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মাওলানা কাওছার আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, বগুড়া জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামানিক এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন

জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে এগিয়ে আসতে হবে — গোলাম রব্বানী

আপডেট সময় : 07:20:25 pm, Friday, 9 January 2026