Dhaka , Sunday, 17 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামুতে শতশত বনভূমির মাঝে গুঁড়িয়ে দেওয়া হলো অসহায় মুফিজের একমাত্র ঘর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বিবৃতি অকাল ঝড়ে কৃষক-ব্যবসায়ীদের মাথায় হাত, তবুও গাজীপুরের লিচু ঘিরে সম্ভাবনার স্বপ্ন সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার মেঘনা ভাঙনে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর কোরবানির পশুর চামড়া নিয়ে কোন অরাজকতা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত হোসেন অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী মালয়েশিয়ায় ঈদুল আজহা ২৭ মে আহত খেলোয়াড়কে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন মধুপুরের ওসি ফজলুল হক রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ৭টি পাসপোর্টসহ সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির কারাগারে, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দিল্লিতে তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা রাশিয়ায় ইউক্রেনের পালটা ড্রোন হামলা, নিহত ৪ ঈদুল আজহা কবে জানাল আফগানিস্তান ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত: রাশেদ খান এবার অন্তর্বর্তী সরকারের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট উন্নয়নের মহাযজ্ঞে পাল্টে যাচ্ছে পাইকগাছা পৌরসভার যোগাযোগ ব্যবস্থা হরমুজ ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন করবে রাশিয়া ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে? মোটরসাইকেল মালিক-চালকদের ওপর কর চান না বিরোধী দলীয় নেতা চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযান, জাল নোটসহ গ্রেফতার ৩ ফুলবাড়ী সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ গাঁজা জব্দ গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার’ ড. ইউনূসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

চন্দনাইশে মমতা’র আয়োজনে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন প্রশিক্ষণ

  • Reporter Name
  • আপডেট সময় : 02:58:35 pm, Wednesday, 29 April 2026
  • 20 বার পড়া হয়েছে

তৌফিক আলম চৌধুরী,

বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা কতৃক পরিচালিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আয়োজনে মমতা’র বরকল শাখায় উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
২৮ এপ্রিল মঙ্গলবার প্রাণিসম্পদ উৎপাদনে সংশ্লিষ্ট খামারিদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে ১ দিনের প্রশিক্ষণের আয়োজন হয়।
এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার,
মমতা’র প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সনজীব চন্দ্র নাথ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণে গবাদিপশুর আদর্শ বাসস্থান, খাদ্য ব্যবস্থাপনা, রোগবালাই নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানের প্রধান আলোচক চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার সঠিক নিয়ম মেনে উত্তম ব্যবস্থাপনায় গাভী ও হাঁস-মুরগী পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি গবাদিপশু পালনে সঠিক খাবার ব্যবস্থাপনা এবং নিয়মিত কৃমিনাশক ও টিকা প্রদানের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি গবাদিপশুর বিভিন্ন সংক্রমক রোগ যেমন, ক্ষুরা, গলাফুলা, তড়কা ও লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধের বিভিন্ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য , মমতা দীর্ঘদিন ধরে নির্ধারিত কর্ম এলাকায় প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মমতা খামারিদের জীবনমান উন্নয়নের প্রশিক্ষণ সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামুতে শতশত বনভূমির মাঝে গুঁড়িয়ে দেওয়া হলো অসহায় মুফিজের একমাত্র ঘর

চন্দনাইশে মমতা’র আয়োজনে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন প্রশিক্ষণ

আপডেট সময় : 02:58:35 pm, Wednesday, 29 April 2026