Dhaka , Tuesday, 20 January 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভোরবেলায় হাঁটতে গিয়ে হয়রানির অভিযোগ: মাতুয়াইল গ্যাস রোড এলাকায় আতঙ্ক, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি চট্টগ্রামকে শিক্ষাবান্ধব নগরী গড়তে মেয়র শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা নোয়াখালীতে ৪২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ; বেসরকারি হাসপাতাল রক্ষায় বড় ধরনের অর্থ লেনদেনর অভিযোগ  পাইকগাছায় দীর্ঘদিনের জরাজীর্ণ সড়ক সংস্কার; এলাকায় স্বস্তির নিঃশ্বাস গঙ্গাচড়ায় ডিবি পুলিশের রোমহর্ষক অভিযান: কাভার্ড ভ্যান জব্দ নৌবাহিনীর বিশেষ অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী আটক সেন্ট মার্টিন দ্বীপে পরিবেশ রক্ষায় যৌথ অভিযান, জরিমানা আদায় শহীদ ওসমান হাদী স্মরণে ঝালকাঠিতে প্রদর্শনী, ‘মার্চ ফর জাস্টিস’ ও হাদী সন্ধ্যা শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে সোনালী সংঘের উদ্যোগে সীতার্তদের মাঝে কম্বল বিতরণ “রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ অনার এর মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ কে চির বিদায়” জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাঁচবিবিতে অবস্থান কর্মসূচি মালয়েশিয়ায় নির্মাণাধীন ২৩ তলা ভবন থেকে পড়ে নরসিংদির রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের যুবক তামিমের মৃত্যু, এখন পরিবার ও একাবাঁশির কান্নার শোকের মাতম। পাইকগাছার আদর্শ লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই সহায়তা প্রদান বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এলাকা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ব্যারিস্টার কায়সার কামাল পাইকগাছার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে আসায় ধানের শীষের পরাজয়ের সম্ভাবনা চরভদ্রাসনে কিশোরীর বাড়ীতে হামলায় প্রধান দুই আসামী চরভদ্রাসন থানা পুলিশ কর্তৃক গ্রেফতার। কক্সবাজারে স্বামীর দাপটে অফিস করেন না তানজিনা!  সতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ম্যাজিস্ট্রটকে কঠিন হুশিয়ারি হিলিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চরভদ্রাসন থানার ওসি আনোয়ার হোসেনের দুর্গম চরে আইন-শৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা ও ভোটকেন্দ্র পরিদর্শন। রূপগঞ্জের বাঘবের আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষাসফর অনুষ্ঠিত শহরকে সুন্দর রাখতে খালের পাড়ে ও যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের জাজিরায় ইকরা ক্যাডেট মাদরাসায় হাফেজ ছাত্রদের পাগরি প্রদান ও বাৎসরিক মাহফিল চলমান সংকট নিরসনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা: নারায়ণগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামের বোয়ালখালী থেকে ৬ টি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ২ মুন্সী বাড়ি নূরানী হাফেজিয়া মাদরাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গৃহবধূর গলাকাটা লাশ মিলল পুকুরপাড়ে – ডাকাতি না হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:15:15 pm, Wednesday, 10 May 2023
  • 211 বার পড়া হয়েছে

তৌহিদ বেলাল।।

চট্টগ্রামে রোশনি সায়মা (২২) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৯ মে) রাত বারোটার দিকে সীতাকুন্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামে শ্বশুরবাড়ির অদূরে পুকুরপাড় থেকে এক সন্তানের জননী সায়মার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রোশনি সায়মা ওই গ্রামের দেলোয়ার আলমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত বারোটার দিকে ‘ডাকাতেরা রোশনি সায়মাকে হত্যা করেছে’ বলে তার ননদ ও শ্বশুর-শাশুড়ি চিৎকার করতে থাকে। এসময় প্রতিবেশীরা গিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরপাড়ে গৃহবধূ রোশনি সায়মার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত রোশনি সায়মার পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাকে প্রায় সময় নির্যাতন করতো। তাদের চাহিদার শেষ ছিল না।

মুরাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বাহার বলেন, ‘হত্যাকাণ্ডের সাথে ডাকাতির সম্পর্ক আছে বলে মনে হয় না। পারিবারিক কিংবা অন্য কোনো কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে’।

জানা যায়, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য নিহত রোশনি সায়মার স্বামী দিদারুল আলম
ও ননদসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমদ প্রতিদিনের কাগজ- কে বলেন- ‘প্রাথমিকভাবে এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও নিহতের ননদের রক্তমাখা জামা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও দুই ননদকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে’।

ওসি আরো বলেন- ‘আমরা গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিকভাবে জেনেছি ঘটনার সময় নিহতের স্বামী কর্মস্থলে ছিলেন। গৃহবধুর দুই বছর বয়সী একটি ছেলে সন্তান আছে। নিহতের স্বজন কেউ এলে মামলা দায়ের হবে’।
তবে সেখানে ডাকাতির কোন ঘটনা ঘটেনি জানিয়ে ওসি বলেন- ‘নিহত গৃহবধূর গায়ে ও হাতে গয়না ছিলো। তাদের ঘরেও ডাকাতি বা লোপাটের কোন চিহ্ন পাওয়া যায়নি। এসব মিথ্যা প্রচারণা’

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোরবেলায় হাঁটতে গিয়ে হয়রানির অভিযোগ: মাতুয়াইল গ্যাস রোড এলাকায় আতঙ্ক, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি

গৃহবধূর গলাকাটা লাশ মিলল পুকুরপাড়ে – ডাকাতি না হত্যা

আপডেট সময় : 05:15:15 pm, Wednesday, 10 May 2023