Dhaka , Saturday, 14 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র কথিত ইফতার মাহফিলের আড়ালে আওয়ামী সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান। রামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে বিএনপি নেতাকে চাঁদাবাজ বলায় ৫০ কোটি টাকার মানহানি মামলা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:53:49 pm, Tuesday, 28 October 2025
  • 251 বার পড়া হয়েছে
মো.ইমরান হোসেন,
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন। মামলায় আফজাল হোসেন ও শহীদুল ইসলাম স্বপন নামে দুইজনকে আসামি করা হয়েছে।
রোববার দুপুরে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ তিনি মামলাটি দায়ের করেন। ওই আদালতের বিচারক রাকিবুল ইসলাম মামলা আমলে নিয়ে কাশিমপুর থানা পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। পরে শওকত হোসেন সরকার গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে করা অপপ্রচারের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, তার সাফল্য ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে চাঁদাবাজ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। মূলত তার ছেলের গাড়ির শোরুম থেকে গাড়ি কেনার টাকা লেনদেনের বিষয়টি গোপনে ভিডিও ধারণ করেন আফজাল হোসেন নামে এক ব্যক্তি। পরে সেটি তার ফেসবুক আইডি থেকে চাঁদাবাজ উল্লেখ করে অপপ্রচার চালান। ষড়যন্ত্রকারীদের এ হীন অপপ্রচারের কারণে মানহানি হওয়ায় আদালতে তিনি ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন। আদালতের মাধ্যমে তিনি ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ কুৎসা রটনার অংশ হিসেবে আফজাল, শহীদুল ইসলাম স্বপনসহ ষড়যন্ত্রকারীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে। চাঁদাবাজির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনে যাতে তিনি প্রার্থী হতে না পারেন সেজন্য এই অপপ্রচার। তবে সৎসাহস আছে বলেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে জমি দখলসহ আনা বিভিন্ন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি।
এসময় শওকত হোসেন সরকারের আইনজীবী আব্দুস সালাম বলেন, শওকত হোসেন সরকার আদালতে ন্যায়বিচার পাওয়ার আশায় ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত আফজাল হোসেন ও শহীদুল ইসলাম স্বপনকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক কাশিমপুর থানা পুলিশকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

গাজীপুরে বিএনপি নেতাকে চাঁদাবাজ বলায় ৫০ কোটি টাকার মানহানি মামলা

আপডেট সময় : 08:53:49 pm, Tuesday, 28 October 2025