Dhaka , Friday, 17 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

গাজীপুরে ডাকাতিকালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ২ ডাকাত আটক

  • Reporter Name
  • আপডেট সময় : 11:09:49 am, Friday, 21 March 2025
  • 98 বার পড়া হয়েছে

গাজীপুরে ডাকাতিকালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ২ ডাকাত আটক

মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ডাকাত সদস্যরা। এ সময় এলাকাবাসী   ধাওয়া করে দুই ডাকাত সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার -২০ মার্চ- রাত সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী-জামালপুর সড়কের হাটুরিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে সজিব হোসেন -৩৮-। সজিব এলাকায় মাটি সাপ্লাইয়ের ব্যবসা করতেন। ডাকাতদের ওই হামলার ঘটনায় রয়েল মিয়া নামের আরও এক ব্যবসায়ী আহত হয়েছেন।
 পুলিশ  ও স্থানীয় সূত্রে জানাযায়, মাটি ব্যবসায়ী সজিব হোসেন ও রয়েল মিয়া বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিল। পথে বড়ইবাড়ী-হাটুরিয়া চালা সড়কের হাটুরিয়া চালা বাজারের আগেই বনের ভেতর একদল ডাকাত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।
এ সময়  ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পালানোর সময় ডাকাতরা ব্যবসায়ী সজিব হোসেনকে ধরে ফেলে এবং তাকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই সজিব নিহত হন। এসময় অন্য ব্যবসায়ী রয়েল দৌড়ে গিয়ে ডাকাত পড়েছে বলে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদলের দুই সদস্যকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদলের দুই সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একজনকে সফিপুর মডার্ন হাসপাতালে এবং অন্যজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে  বলেন, ডাকাত দলের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এলাকাবাসী ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

গাজীপুরে ডাকাতিকালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ২ ডাকাত আটক

আপডেট সময় : 11:09:49 am, Friday, 21 March 2025