Dhaka , Friday, 17 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রামদার আঘাতে ৩ জন আহত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:04:07 pm, Saturday, 16 November 2024
  • 96 বার পড়া হয়েছে

গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রামদার আঘাতে ৩ জন আহত।।

স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
   
মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রামদার আঘাতে সাহারুল ইসলাম -২০- ফিরোজ আলী -১৬- ও সাহাজুল ইসলাম -৩২- নামের ৩ জনকে আহত করা হয়েছে।
আহত সাহারুল মাইলমারী সর্দারপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে- ফিরোজ মহাজিতের ছেলে এবং সাহাজুল মৃত ফজল শেখের ছেলে। 
শনিবার -১৬ নভেম্বর- সন্ধার দিকে গাংনী উপজেলার মাইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা গেছে- মাইলমারী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে লক্ষীনারায়ণপুরে বসবাসরত তমাল হোসেনের সাথে রং মিস্ত্রির কাজে যায় সাহারুল। মজুরি বাবদ তমালের কাছ থেকে ৫’শ টাকা পাওনা থাকলেও সাহারুলকে দেওয়া হয় ৩’শ ৫০ টাকা। এ নিয়ে তমাল- তমালের ছেলে লালন ও সাহারুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাহারুলকে মারধর করে তমাল ও লালন। পরে স্থানীয় লোকজন ও সাহারুলের পরিবারের সদস্যরা ছুটে এসে বিষয়টি মিমাংসার পথে গেলে হঠাৎ মাইলমারী গ্রামের সাবেক ইউপি সদস্য মফিজুর রহমান বাচ্চুর ছেলে কাথুলী ইউনিয়ন ছাত্রদল নেতা রনিসহ ৪- ৫ জনের দল রামদা- ইট ও বাটাম নিয়ে ছুটে আসে এবং সাহারুল- ফিরোজ ও সাহাজুলকে মারধর করে আহত করে।
সাহারুল জানায়, ঘটনা মিমাংসা হয়ে গেলেও তমাল বিএনপি সমর্থিত বলে ছাত্রদলে নেতা রনি ক্ষমতার দাপট দেখিয়ে তমালের পক্ষ নিয়ে রামদার উল্টো পিঠ দিয়ে আঘাত করে আমাদের ৩ জনকে আহত করে। তিনি জানান, প্রথমে স্থানীয়দের প্রচেষ্টাই মিমাংসা হলেও পরে রনি রামদা নিয়ে আসলে স্থানীয় জনতা রামদার ভয়ে সকলেই পালিয়ে গেলে আমাদের আঘাত করে। প্রশাসনের নিকট তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।
সাহাজুল জানায়- আমি সাইকেল মেকানিক। বাজারে ব্যবসা করতে হবে আমাকে। যদিও অন্যায় ভাবে আমাকে মারা হয়েছে কিন্তু এর সুষ্ঠু বিচার চাইলে বাজারে আর আমাকে ব্যবসা করতে দেবেনা। সুতরাং এ বিষয়ে তিনি মুখ খুলতে অপারগতা প্রকাশ করেছেন।
ফিরোজ বলেন- সাহারুলকে মারধরের কথা শুনে মাইলমারী বাজারে গেলে বাটাম দিয়ে আমাকেও মারধর করা হয়। অন্যায় ভাবে তারা মেরেছেন। এর একটা সুষ্ঠু বিচার দাবি চেয়েছেন প্রশাসনের কাছে।
অন্যায় ভাবে রামদা দিয়ে কেন আহত করা হয়েছে সে বিষয়ে জানতে রনির মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন কল অন্য জনে রিসিভ করে। তমালের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি।  
এদিকে ক্ষমতার জোর দেখিয়ে ৩ জনকে মেরে আহত করায় স্থানীয়রা নিন্দা জানিয়েছেন। তবে ছাত্রদল নেতা রনি উশৃংখল ও বেপরোয়া হওয়ায় কেউই মুখ খুলতে রাজি হননি। তবে অধিকাংশ লোকজন এর একটা সুষ্ঠু বিচার দাবি করেছেন।
ঘটনায় সাহারুলের বাবা রিয়াজুলের সাথে কথা হলে তিনি ব্যস্ত রয়েছেন বলে জানান। স্থানীয়দের সাথে কথা বলে এর সুষ্ঠু বিচার না পেলে আইনের আশ্রয়ে যাবেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। রাত হয়ে যাওয়ায় রোববার প্রয়োজনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শরণাপন্ন হবেন বলে জানা যায়। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রামদার আঘাতে ৩ জন আহত।।

আপডেট সময় : 02:04:07 pm, Saturday, 16 November 2024