Dhaka , Friday, 13 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র কথিত ইফতার মাহফিলের আড়ালে আওয়ামী সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান। রামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ

গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে

  • Reporter Name
  • আপডেট সময় : 06:02:37 pm, Wednesday, 21 January 2026
  • 16 বার পড়া হয়েছে

নাদিম সরকার,

তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে। সরকারের রয়েছে জাতীয় পর্যায়ে, প্রশাসনের স্থানীয় পর্যায়ে। সবচাইতে বড় কথা রাজনৈতিক দলগুলো ভোটের জন্য প্রস্তুত; ভোটারেরা প্রস্তুত। সবাই প্রস্তুত থাকার পরও  যখন কানে কানে এসে কেউ জিজ্ঞেস করে, নির্বাচন কি হবে?–তখন বুঝতে হবে এরা গত ১৬ বছরের প্রেতাত্মা।

আজ ফরিদপুরে অম্বিকা অডিটোরিয়াম প্রাঙ্গনে  ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে আয়োজিত জনসভায় বক্তৃতাকালে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা ভোটের ব্যাপারে জনমনে উৎসাহের কথা জানিয়ে বলেন, এই পর্যন্ত যে পাঁচটা জেলায় আমি গিয়েছি, সব জেলাতেই মানুষের মধ্যে ভোট দেওয়ার ব্যাপক আগ্রহ দেখেছি। তার একটা বড় কারণ হচ্ছে সরকার নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। আরেকটা অনেক বড় কারণ হচ্ছে, রাজনৈতিক দলগুলো ভোটের পক্ষে  জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছে। সেজন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই।

উপদেষ্টা আরো বলেন, আজকে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যখন ভবিষ্যতের বাংলাদেশ আর বিগত ৫৪ বছরের বাংলাদেশের একটা সংযোগ আমাদেরকে স্থাপন করতে হবে এবং সেই সংযোগটা করতে হবে এত বছরের জঞ্জাল পরিষ্কার করে। ঐক্য, শান্তি ও সমৃদ্ধির পথে আমাদের এগিয়ে যেতে হবে। আর এই সব কিছুর জন্যই গণভোটে হ্যাঁ-তে মত দিতে হবে।

১২ তারিখে দুইটা ভোট দিতে হবে। একটাতে আপনার এলাকার যোগ্য সংসদ সদস্য নির্বাচন করবেন।  মনে রাখতে হবে, ভোট শুধু অধিকার নয়, ভোট মানে দায়িত্বও। আর এবারের গণভোট মানে দেশের পদ্ধতি বদলের সুযোগ। শুধু ব্যক্তি বদলালে দেশ বদলায় না। পদ্ধতি বদলাতে হবে যাতে যে কেউ ক্ষমতায় আসুক, সে যেন দানব হয়ে উঠতে না পারে।  কিছু কিছু পরিবর্তন সংবিধানে আনতে হবে যাতে সংবিধানের ‘জনগণই সকল ক্ষমতার উৎস’–কথাটি স্বার্থক হয়।

বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ তাঁর বক্তৃতায় বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার মাধ্যমে এই রাষ্ট্রের প্রয়োজনীয় পরিবর্তন এবং সংস্কার আনতে পারেন আপনারাই। অন্তবর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে, জাতীয় ঐক্যমত গঠনের চেষ্টা করেছে। রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ সময় বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছে। এবার  সংস্কার প্রস্তাবগুলোতে আপনাদের মতামতের জন্য গণভোটের আয়োজন করেছে। নির্বাচিত সরকারকে এগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। এখন দেশের ভবিষ্যৎ আপনাদের হাতে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা তাঁর বক্তৃতায় বলেন, এবারের গণভোটের বিষয়গুলো সুষ্ঠুভাবে আপনাদের জানানোর জন্য প্রত্যেকটি বিভাগে প্রতিটি জেলায় আমরা প্রচারণা চালাচ্ছি। প্রত্যন্ত অঞ্চলের জন্য আমরা পৃথক ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা জানেন, গতকাল আমাদের মাঝে উপদেষ্টা মহোদয় উদ্বোধন করেছেন ভোটের রিক্সা। ৪৯৫টি উপজেলায় এবং ৪৫০০টি ইউনিয়নে আমরা ভোটের রিক্সা চালু করছি। এগুলোর মাধ্যমে রাস্তায় রাস্তায় মানুষকে বোঝানো হবে যে, পরিবর্তনের জন্য আমাদের হ্যাঁ বলতে হবে। ‘হ্যাঁ’ বলার কোনো বিকল্প নেই, কারণ আমাদের ভুলে গেলে চলবে না যে, আমরা আমাদের প্রায় ১৬শ সন্তান এবং নাগরিকের রক্তের উপর দাঁড়িয়ে আছি। আপনাদের আপনাদের কাছে দায়িত্ব দিয়ে আমরা আপনাদের কাছে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যার  সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপির জেলা প্রতিনিধিবৃন্দ।

এর আগে উপদেষ্টা গণভোট ও নির্বাচনে উদ্বুদ্ধকরণের জন্য আয়োজিত এক বর্ণাঢ্য রেলিতে অংশগ্রহণ করেন। রালি শেষে ভোটের গাড়ির স্ক্রিনে প্রধান উপদেষ্টার গণভোট বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে

আপডেট সময় : 06:02:37 pm, Wednesday, 21 January 2026