Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

গণভোটের অধিকার ফেরানোর দাবি: লালমনিরহাটে ১১ দলীয় জোটের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:17:11 pm, Thursday, 9 April 2026
  • 12 বার পড়া হয়েছে

চঞ্চল,

গণভোটের বিধান পুনর্বহালসহ ৯ দফা দাবিতে লালমনিরহাটে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জেলা জামায়াতে ইসলামীর তত্তাবধানে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই কর্মসূচি পরিচালনা করা হয়।

‘১৮ কোটি জনতার বুকে মারবেন না ও সরকারি দল চোট, হ্যাঁ ভোটে রায় দিতে বলে বাতিল করতে চান গণভোট’— এই স্লোগানকে সামনে রেখে জোটের নেতাকর্মীরা শহরের সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কেন গণভোটের অধিকার ফিরিয়ে দেওয়া প্রয়োজন, তা লিফলেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।

কর্মসূচি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের বলেন, জনগণের গণতান্ত্রিক অভিপ্রায়কে স্তব্ধ করতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে গণভোট অধ্যাদেশ বাতিল করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এটি মূলত গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের দেওয়া ‘হ্যাঁ’ ভোটের রায়কে অস্বীকার করার একটি ষড়যন্ত্র। অবিলম্বে গণভোটের অধিকার ফিরিয়ে দেওয়াসহ জোটের উত্থাপিত ৯ দফা দাবি বাস্তবায়নে সরকারের ওপর চাপ সৃষ্টি করেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল বাতেন, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, এনসিপি নেতা মোহাম্মদ আজিজুল ইসলাম ও মৃত্যুঞ্জয়সহ ১১ দলীয় জোটের জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

জোটের নেতারা জানান, জনগণের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন। তারা বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা

গণভোটের অধিকার ফেরানোর দাবি: লালমনিরহাটে ১১ দলীয় জোটের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট সময় : 07:17:11 pm, Thursday, 9 April 2026