Dhaka , Thursday, 12 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই একইসাথে টেটাবিদ্দ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি পাইকগাছা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রামুর দক্ষিণ মিঠাছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রায়পুর ১০নং ইউনিয়নে মেম্বার পদে লড়বেন মোক্তার হোসেন জুয়েল। মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে জেলা প্রশাসক চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

খালেদা জিয়ার দোয়া মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চ দখল ও হাতাহাতি

  • Reporter Name
  • আপডেট সময় : 02:11:51 pm, Saturday, 10 January 2026
  • 27 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে আয়োজিত বিএনপির দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের হট্টগোল, মঞ্চ দখল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে প্রকাশ্যে সিনিয়র নেতাদের অপমান ও অশালীন গালাগালির ঘটনায় দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বিব্রত ও ক্ষুব্ধ হন।
শনিবার (৯ জানুয়ারি) নলছিটি মার্চেন্ট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১০ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিলসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক শীর্ষ নেতা।
সময়ের স্বল্পতা বিবেচনায় বক্তৃতা সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়ার পর হঠাৎ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি বক্তব্যরত জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টুর হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেন। এতে মঞ্চে তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি হয়।এরপর সেলিম গাজীর নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের ২০ থেকে ৩৫ জন নামধারী কর্মী পরিকল্পিতভাবে মঞ্চে উঠে সিনিয়র নেতাদের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং অশালীন ভাষায় গালাগাল শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপনসহ উপস্থিত কেন্দ্রীয় নেতারা মঞ্চে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। দীর্ঘ সময় চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দোয়া ও মোনাজাতের মতো ধর্মীয় অনুষ্ঠানে এমন বেপরোয়া আচরণে উপস্থিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা, জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। তৃণমূল নেতাকর্মীরা ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের মতে, প্রায় ১০ হাজার মানুষের সামনে দলের সিনিয়র নেতাদের প্রকাশ্যে অপমান ও বিদ্রোহমূলক আচরণ শুধু দলীয় শৃঙ্খলাই ভঙ্গ করেনি, বরং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুইটি আসনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিনের গ্রুপিং রাজনীতির জেরে ভবিষ্যতেও এমন ঘটনার আশঙ্কা করছেন তারা।
ঘটনার পরপরই বিএনপির দলীয় অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেক নেতাকর্মীর মতে, দ্রুত কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া হলে তৃণমূল পর্যায়ে এর ভয়াবহ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। স্থানীয় নেতাকর্মীরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নলছিটি উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত শোকসভা ও দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টুর নাম ঘোষণা করায় তাকে বক্তব্য দিতে বাধা দেন বিতর্কিত বিএনপি নেতা সেলিম গাজী।
এ বিষয়ে নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী বলেন, ‘আমি উপজেলার সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও আমাকে বক্তব্য দিতে বাধা দেওয়া হয়। সভা পরিচালনা করছিলেন নলছিটি স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্না। আমাদের বক্তৃতা দিতে না দেওয়ায় নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। পরে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো আমাকে পরিচয় করিয়ে দিতে বলেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের পারভেজ বলেন, আমি কথা বলতে পারব না। একপর্যায়ে মান্না আমাকে ধাক্কা দেন। আমার সঙ্গে থাকা বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। অন্যদিকে জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু বলেন, ‘সেলিম গাজী বক্তব্য দিতে চেয়েছিলেন। তবে সময় কম থাকায় নলছিটি থেকে একজনই বক্তব্য দেন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়েছে। দলাদলি থাকায় কারও কারও মাথা একটু গরম ছিল, তবে তেমন কিছু হয়নি।
এ বিষয়ে ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন তার বক্তব্যে বলেন, “আমাদের প্রিয় নেত্রী উপমহাদেশের অন্যতম বিনয়ী রাজনীতিবিদ ছিলেন। তার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তাদের বলছি—এখনো সময় আছে, বেগম খালেদা জিয়ার জীবন থেকে শিক্ষা নিয়ে বিনয়ী হওয়ার চেষ্টা করুন।” তিনি ঘটনাটিকে দুঃখজনক ও ন্যাক্কারজনক বলে মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

খালেদা জিয়ার দোয়া মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চ দখল ও হাতাহাতি

আপডেট সময় : 02:11:51 pm, Saturday, 10 January 2026