Dhaka , Wednesday, 13 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন জাজিরা থানার ওসি সালেহ্ আহাম্মদ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস পালিত বায়জিদে রাজু হত্যাকাণ্ড ও শিশু গুলিবিদ্ধ হওয়ার মামলায় ৬ আসামি গ্রেফতার, বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য কলমাকান্দায় জাসাসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত নেত্রকোণার কলমাকান্দায় বাংলাদেশ দুর্গাপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন রেললাইন; এবার পরিদর্শনে আসছেন ডেপুটি স্পিকার, রেল প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক সীমান্তে বাক-বিতণ্ডা ও উত্তেজনা: বিজিবির হস্তক্ষেপে বড় সংঘাত থেকে রক্ষা রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের যুগপুর্তি উপলক্ষে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় ফার্মেসিতে অভিযান: জরিমানা ৪৭ হাজার চট্টগ্রামের প্রতিটি শিশুকে হাম ও রুবেলার টিকা দেয়া হবে:- মেয়র ডা. শাহাদাত কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার আন্তরিক: এমপি আবুল কালাম আজাদ অপরাধীর কোনো দল নেই, দলের কেউ অপরাধে জড়ালে আইন হবে ১০ গুণ বেশি শক্তিশালী:- প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা চট্টগ্রাম কারাগারে সাক্ষাৎ হবে আরও সহজ, চালু হচ্ছে ডিজিটাল অ্যাপয়েন্টমেন্ট রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ-ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের \ পুরুষ শূন্য বরুনা \ অস্ত্র উদ্ধার হয়নি \ গ্রেফতার হয়নি গুলিবর্ষণকারী বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী:- পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি গাজীপুরে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত মানব সেবায় রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের একযুগ পুর্তি চবির জীববিজ্ঞান অনুষদের উন্নয়নে কাজ করতে চান নতুন ডিন অধ্যাপক মাসুদুল আজাদ র‌্যাব কর্মকর্তা হত্যা থেকে রিপন নিখোঁজ, জঙ্গল সলিমপুরে থামছে না আতঙ্ক, ইয়াসিন ফারুককে গ্রেফতার করতে ব্যর্থ প্রশাসন রামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত রামগঞ্জে ২০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার শরীয়তপুররে কৃষি জমিকে ডোবা দেখিয়ে পুকুর খননের আবেদন, অনুমতি ছাড়াই চলছে খনন পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ভারতের মেডিকেল ও ট্যুরিস্ট ভিসা সহজ করার অনুরোধ মেয়র শাহাদাতের কাউখালীতে ‘ভুল সেট কোডে’ এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা গ্রহন গবেষক ও ফিন্যান্স বিশেষজ্ঞ ড. সালেহ জহুর এখন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন

খাগড়াছড়িতে উন্নয়ন বোর্ডে কর্মরতদের বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচী পালন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:30:12 pm, Monday, 12 September 2022
  • 209 বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে উন্নয়ন বোর্ডে কর্মরতদের বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচী পালন

এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি ।।

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি নামীয় একটি শাখার কর্মকর্তা/ কর্মচারীরা উর্ধতন কর্তৃপক্ষের অনিয়ম ও সেচ্ছাচারিতার কারণে দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় ধরে বেতন-ভাতা না পাওয়ায় মানবেতর জীবন যাপনের ফলে বকেয়া বেতনের দাবীতে আন্দোলনে নেমেছেন । তারা আজ ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার পুরো অফিস সময় ধরে খাগড়াছড়িস্থ নিজেদের কার্যালয়ের বারান্দায় বসে থেকে সারাদিন অবস্থান কর্মসূচী পালন করেছেন। যথাদ্রুত দাবী আদায় না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচীর হুঁশিয়ারি দেন তারা। কর্মকর্তা/কর্মচারীরা জানান, আমরা না খেয়ে মরছি, অথচ উর্ধতন কর্তৃপক্ষের অনিয়ম ও সেচ্ছাচারিতার কারণে এই জটিলতা সৃষ্টি হলেও তাদের মধ্যে কোন মাথাব্যাথা নাই।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলাতে উপস্থিত ছিলেন। বিক্ষুব্ধ কর্মচারীদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, “তাদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে । আশা করছি সফল হবো।”

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা জানান, “বেতন ভাতা পাচ্ছেন না এটা সঠিক। সবাই মানবেতর জীবনযাপন করছে। এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি।”

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একমাত্র এই রাবার শিল্প প্রতিষ্ঠানটি বিভিন্ন অজুহাতে বিগত ২০১৭ সালের ৩৫ জন কর্মকর্তা/কর্মচারীকে কৌশলে অবসরে পাঠালেও ৬ বছরে কোন পাওনা পরিশোধ করেনি কতৃপক্ষ। বর্তমানে কর্মরত ১৩ জন কর্মকর্তা/কর্মচারী বছরের পর বছর বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করলেও উল্লেখযোগ্য কোন উদ্যোগ নিচ্ছেন না কর্তৃপক্ষ। এদিকে কর্মচারীদের পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানটির উপর নির্ভরশীল দুই হাজার তিন শত (২৩০০) টি উপকারভোগী পরিবারের পনের (১৫ হাজার) হাজারেরও বেশী লোকজন অর্থনৈতিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছে। কয়েক বছর আগেও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ এই রাবার শিল্প প্রতিষ্ঠানটিকে বাঁচানোর জন্য সরকারের এগিয়ে আসা উচিত বলে মনে করেন অভিজ্ঞমহল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

খাগড়াছড়িতে উন্নয়ন বোর্ডে কর্মরতদের বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচী পালন

আপডেট সময় : 08:30:12 pm, Monday, 12 September 2022