Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার নুরুন নাহার সিদ্দিকার বিরুদ্ধে ঘুষ আদায়ের অভিযোগ- ব্যবসায়ীদের বিক্ষোভ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:27:11 am, Wednesday, 10 July 2024
  • 113 বার পড়া হয়েছে

কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার নুরুন নাহার সিদ্দিকার বিরুদ্ধে ঘুষ আদায়ের অভিযোগ- ব্যবসায়ীদের বিক্ষোভ।।

নিজস্ব প্রতিবেদক- ঢাকা- সাভার।।

ঢাকার সাভার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার নুরুন নাহার
সিদ্দিকার বিরুদ্ধে প্রায় সব ফাইলে ন্যূনতম তিনশো টাকা ঘুষ ও ফাইল আটকে রেখে অনৈতিকভাবে লাখ টাকা
অর্থ আদায়ের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার -৯ জুলাই- সকাল থেকে বিকেল পর্যন্ত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কাস্টমস বন্ড
কমিশনারেট কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন গার্মেন্টস এক্সসোরিজ ও স্টেশনারি ব্যবসায়ীরা।
এ সময় বহিরাগতদের দিয়ে অফিস কার্যক্রম পরিচালানার অভিযোগ করে আন্দোলনরত ব্যবসায়ীরা বলেন-
আমরা সঠিক নিয়মেই ব্যবসা পরিচালনা করে আসছি। এরপরেও প্রতিটি ফাইল প্রতি ন্যূনতম ৩০০ টাকা ঘুষ
দিতে হয়। কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও ব্যবসায়ীদের ফাইল আটকে রাখেন এই সহকারী কমিশনার।
তারা আর-ও বলেন- আগে যেখানে এক থেকে দুই দিনে ফাইল প্রস্তুত হতো, এখন সেখানে ঘুষ দিয়েও প্রায় ১৫
দিন সময় লেগে যাচ্ছে। আগে কর্মকর্তারা সরাসরি ঘুষ নিতেন কাজও সরাসরি হয়ে যেতো। কিন্তু এখন প্রতিটি
ফাইলের জন্য অগ্রিম ঘুষ দিতে হয়। অগ্রিম টাকা দিয়েও প্রায় ১৫- ২০ দিন যাওয়ার পরেও ফাইল আটকে
থাকে।

ঝুট ব্যবসায়ী বাহার উদ্দিন বাহার বলেন- অতিরিক্ত টাকা -ঘুষ- না দিলে ঝুটের ফাইল আটকে রাখেন ওই
কর্মকর্তা। এমন অবস্থায় কারখানায় ঝুটসহ অন্যান্য মালামাল নষ্ট হয়ে যায়। এতে করে ব্যবসায়ীদের
অনেক ক্ষতি হচ্ছে। তার সঙ্গে কথা বলতে গেলে অনেক খারাপ আচরণ করেন তিনি। এছাড়া লাইসেন্স বাতিল
করার হুমকি দেন। এতে করে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে আজ বিক্ষোভে নেমেছেন।
ব্যবসায়ী মাসুদ রানা বলেন- ব্যবসার শুরু থেকেই প্রতিটা ফাইলের জন্য ৩০০ টাকা করে ঘুষ দিতে হচ্ছে। প্রায়
তিন বছর ধরে কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার এই ঘুষ আদায় করে চলেছেন। আমরা বাধ্য
হয়েই ঘুষ দিচ্ছিলাম। কিন্তু সম্প্রতি তারা আমাদের কাছ থেকে অগ্রিম ঘুষ আদায়ের জন্য ব্যক্তিগত চারজন
লোক নিয়োগ দিয়েছেন। যারা আগে ঘুষ নেন কিন্তু কর্মকর্তারা আমাদের ফাইল আটকে রাখেন। এতে করে
বিভিন্ন মালামাল কারখানায় সরবরাহ করতে সমস্যার সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে সাভার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কাস্টমস বন্ড কমিশনারেট ডিইপিজেড বিভাগের -সহকারী
কমিশনার নুরুন নাহার সিদ্দিকা বলেন- আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারব
না। তবে তারা যে অভিযোগ করেছেন- তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বহিরাগত যারা অফিসে আসতেন তাদের
আমি বের করে দিয়েছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা

কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার নুরুন নাহার সিদ্দিকার বিরুদ্ধে ঘুষ আদায়ের অভিযোগ- ব্যবসায়ীদের বিক্ষোভ।।

আপডেট সময় : 11:27:11 am, Wednesday, 10 July 2024