Dhaka , Friday, 17 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

কলোনি’ নয় এখন থেকে ‘শহীদ শাহজাহান নিবাস’; ভাড়াটিয়া প্রার্থী দিয়ে লালমনিরহাটকে অপমান করা হয়েছে: আসাদুল হাবিব দুলু

  • Reporter Name
  • আপডেট সময় : 07:42:51 pm, Friday, 6 February 2026
  • 36 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট-৩ (সদর) আসনের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং দলটির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার রাতে পৌরসভার সাবেক ‘শহীদ শাহজাহান কলোনি’ এলাকায় আয়োজিত এক বিশাল নির্বাচনী উঠান বৈঠকে তিনি এলাকার নতুন নামকরণ করার পাশাপাশি বহিরাগত প্রার্থী ও জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।

বক্তব্যের শুরুতেই অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহান মুক্তিযুদ্ধের প্রথম শহীদ শাহজাহানের আত্মত্যাগের কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি আবেগঘন কণ্ঠে বলেন যে, “একজন বীর শহীদের নামের সাথে ‘কলোনি’ শব্দটি যুক্ত করে এলাকার মর্যাদা ও পরিচয় ক্ষুণ্ণ করা হয়েছে, কারণ কলোনি বলতে অনেক সময় অবহেলিত জনপদকে বোঝানো হয়”। উপস্থিত সাধারণ জনতার স্বতঃস্ফূর্ত করতালির মধ্য দিয়ে তিনি ঘোষণা দেন যে, “আজ থেকে এই এলাকার নতুন নাম হবে ‘শহীদ শাহজাহান নিবাস’”। তিনি উদাহরণ টেনে বলেন, যেমন আগে ‘ঝাড়ুপট্টি’র নাম পরিবর্তন করে ‘ফুলপট্টি’ রেখে সেখানে উন্নয়নের ছোঁয়া দেওয়া হয়েছে, তেমনি এই ‘শাহজাহান নিবাস’ হবে আধুনিক লালমনিরহাটের এক গর্বিত অংশ।

নিজ দল অর্থাৎ বিএনপির বিষয়ে তিনি তার বক্তব্যে বিএনপিকে বাংলাদেশের এক নম্বর ‘খাঁটি দল’ হিসেবে বর্ণনা করেন। তিনি দাবি করেন যে, বিএনপি বারবার লড়াই-সংগ্রামের মাধ্যমে ঘুরে দাঁড়ায় এবং ফিনিক্স পাখির মতো জেগে ওঠে। তিনি বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গণতন্ত্রের ‘পাহারাদার’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনও আপস করেননি এবং দীর্ঘ ছয় বছর জেল খেটেও এ দেশের মানুষকে ছেড়ে পালিয়ে যাননি”। বর্তমান নেতা তারেক রহমানের সাথে তার গভীর ব্যক্তিগত ও রাজনৈতিক সুসম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি জানান, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে লালমনিরহাটের প্রতিটি উন্নয়নমূলক দাবি সবার আগে অগ্রাধিকার পাবে।
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জোর দিয়ে বলেন যে, “বিএনপি শান্তি ও সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী”। তিনি স্পষ্টভাবে জানান, তার দলের কোনো লোক যদি কাউকে ভয়ভীতি দেখায় বা চাঁদাবাজি করে, তবে তাকে এক সেকেন্ডও দলে রাখা হবে না।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিষয়ে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আক্ষেপ প্রকাশ করে বলেন যে, “আমাদের প্রার্থী আসছে পাটগ্রাম থেকে ভাড়াটিয়া হিসেবে। আমাদের বাবা-মা কি একটা সন্তান জন্ম দেয়নি, যোগ্যতা নেই আমাদের?”। তিনি এই বহিরাগত প্রার্থীকে লালমনিরহাট সদরের মানুষের জন্য অপমানজনক হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও যোগ করেন যে, বাইরের এই প্রার্থী শাহজাহান নিবাস, জাইলাপট্টি বা পানির ট্যাঙ্কিও ঠিকমতো চেনেন না এবং এই শহরকে চিনতে তার অন্তত আরও ৩০ বছর সময় লাগবে। অন্যদিকে, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যে তিনি নিজে এই এলাকার শত শত মানুষকে ব্যক্তিগতভাবে চেনেন এবং তাদের বিপদে-আপদে সবসময় পাশে থাকেন।

বক্তব্যের একটি বড় অংশ জুড়ে তিনি জামায়াতে ইসলামীর নেতাদের বিভিন্ন বিতর্কিত মন্তব্য এবং ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, জামায়াতের নেতারা ভোট পাওয়ার নেশায় সাধারণ মানুষকে ‘জান্নাতের টিকিট’ দেওয়ার মতো ভিত্তিহীন প্রলোভন দেখাচ্ছেন এবং জান্নাতের মালিক আল্লাহ হওয়া সত্ত্বেও তারা এই ধরণের ধৃষ্টতা দেখাচ্ছেন। তিনি জামায়াতের এই রাজনীতিকে ‘ইমান নষ্টের রাজনীতি’ হিসেবে অভিহিত করেন এবং বলেন যে তাদের মার্কায় ভোট দিলে ১৮ কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাবে—এমন ফতোয়া দেওয়া সরাসরি ‘কুফরি’র শামিল। কবরের সওয়াল-জওয়াব নিয়ে জামায়াতের প্রার্থীদের মিথ্যাচারের সমালোচনা করে তিনি বলেন, কবরে নাকি দুনিয়ার ভোটের মার্কা নিয়ে প্রশ্ন করা হবে, যা ইসলামের চরম অবমাননা। এছাড়া জামায়াত নেতারা কর্মজীবী নারীদের কুরুচিপূর্ণ বিশেষণে বিশেষিত করে মা-বোনদের যে অপমান করেছেন, তারও তীব্র নিন্দা জানান তিনি।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্মরণ করিয়ে দেন যে, ২০০১ সালে যখন তিনি নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলেন, তখন তার হাত ধরে এলাকায় অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছিল। লালমনিরহাটবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেন ‘লালমনি এক্সপ্রেস’ তিনিই চালু করেছিলেন বলে গর্বের সাথে উল্লেখ করেন।

উন্নয়ন ও জনকল্যাণের প্রতিশ্রুতি দিয়ে দুলু বলেন যে, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা নদীকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে এবং কাজের খোঁজে মানুষকে আর ঢাকা ছুটতে হবে না। তিনি মায়েদের জন্য বিশেষ ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ঋণ মওকুফ এবং সাধারণ মানুষের এনজিও ঋণ সরকার থেকে পরিশোধের বৈপ্লবিক ঘোষণা দেন। সবশেষে তিনি হিন্দু-মুসলিম সম্প্রীতির ওপর জোর দিয়ে বলেন যে, আমরা সবাই মিলেমিশে

লালমনিরহাটকে আলোকিত ও শান্তির শহর হিসেবে গড়ে তুলবো। তিনি ভোটারদের টাকা বা সাময়িক প্রলোভনে পা না দিয়ে মাটির সন্তান ও পরীক্ষিত নেতৃত্বের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

কলোনি’ নয় এখন থেকে ‘শহীদ শাহজাহান নিবাস’; ভাড়াটিয়া প্রার্থী দিয়ে লালমনিরহাটকে অপমান করা হয়েছে: আসাদুল হাবিব দুলু

আপডেট সময় : 07:42:51 pm, Friday, 6 February 2026