Dhaka , Thursday, 16 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল তুরাগের আকস্মিক পানি বৃদ্ধি রুখে কৃষকের স্বস্তি: রাতভর বাঁধ নির্মাণে রক্ষা পেল হাজারো বিঘা ফসল নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর  সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক রূপগঞ্জে কিশোরীর আত্মহত্যা উদঘাটন করতে পারেনি পুলিশ রূপগঞ্জে ৪২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাপেন্ডিসাইটিস: অবহেলা বয়ে আনতে পারে মারাত্মক ঝুঁকি পহেলা বৈশাখে উৎসবে ভাসলো রায়পুর: বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩-কে স্বাগত। কালীগঞ্জে র‍্যাবের ঝটিকা অভিযান: গোয়ালঘর থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ২ পাইকগাছায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন : প্রতিমন্ত্রী আড়াইহাজারে মাদ্রাসার ঝুঁকিপূর্ণ বাউন্ডারি দেয়াল, আতঙ্কে শিক্ষার্থী ও পথচারী ঐতিহ্যের বর্ণিল আবহে পহেলা বৈশাখ: মঙ্গল শোভাযাত্রায় নবযাত্রার স্বপ্নে ঢাকাবাসী এই বিশ্ববিদ্যালয় আমার অন্তরের অত্যন্ত কাছের, কারন আমার বাবা-মা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন: নববর্ষে চবিতে মীর হেলাল শ্রীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর বর্ণিল আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে পহেলা বৈশাখ উদযাপন রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হাতীবান্ধা ও নাগেশ্বরী সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে পৌনে ২ লাখ টাকার মালামাল জব্দ মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি আনন্দ উৎসবে বোয়ালী ইউনিয়নে পহেলা বৈশাখ উদযাপন

কয়েলের আগুনে পুড়ে ছাই হল চারজন দিনমজুরের ঘরবাড়ি, ক্ষয়ক্ষতির দাবি ২২ লাখ।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:19:40 am, Saturday, 5 April 2025
  • 146 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলায় কয়েলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চার দিনমজুরের ৯টি ঘর। ঘরের জিনিসপত্র ও নগদ টাকার পাশাপাশি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে তাদের ৫টি গরু ও ২০টি ছাগল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার -৩ এপ্রিল- রাত আনুমানিক ১১ঃ৩০ মিনিটে উপজেলার কোদালকাটি ইউনিয়নের সংকর মাধবপুর বিলপাড়া এলাকায় এক দিনমজুরের গোয়ালঘরে জ্বালানো কয়েলের আগুন থেকে এই আগুনের সুত্রপাত হয় বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় নারী ইউপি সদস্য মোছা: মিনারা বেগম।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দিনমজুররা হলেন, কাবেল মিয়া, মিজানুর রহমান, আব্দুল রশিদ ও ফজল হক।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেয়া তথ্য মতে জানা যায়, বৃহস্পতিবার রাতে দিনমজুর মিজানের পরিবার প্রতিদিনের মতো গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক ১১ঃ৩০ মিনিটে আগুনের তাপে ঘুম ভেঙে যায় মিজানুরের। সে সময় তার চিৎকারে ক্ষতিগ্রস্ত বাকি পরিবারগুলোসহ এলাকাবাসী আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ভাগ্যবশত মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ফজল হক, কাবেল ও রশিদের বসতবাড়ীতে। সেই আগুনে মিজানুরের ২টি ঘর, ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা পুড়ে যায়। এছাড়াও তার  ১টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

অন্যদিকে কাবেলের ৩টি ঘর পুড়ে যায়। পাশাপাশি তার ২টি গরু ও ১০টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ফজল হকের ২টি ঘরসহ আব্দুল রশিদের ২টি ঘর এবং ১২টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এছাড়াও ঘরগুলোতে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র ও  আসবাবপত্র পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ফজল হক বলেন, “ কাবেল, মিজানুর, রশিদ ও আমার মোট নয়টি ঘর, একুশটি ছাগল ও অনান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যেহেতু প্রথমে মিজানুরের বাড়িতে আগুন লাগে তাই তার কোনকিছুই রক্ষা করা যায়নি। আমরা নিঃস্ব হয়ে গেলাম।

তিনি জানান, ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও যোগাযোগ ব্যবস্থার অভাবে তাদের গাড়ী উপজেলার খাজারঘাট পর্যন্ত এসে চলে যায়।

স্থানীয় নারী ইউপি সদস্য মোছা: মিনারা বেগম বলেন, “ঘটনাস্থল গিয়ে দেখার পর বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি। উনারা সবাই দিনমজুরের কাজ করেন। তাদের জন্য সরকারি সহায়তা দেয়া প্রয়োজন।“

রাজীবপুরের ইউএনও ফজলে এলাহী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষয়ক্ষতির বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন আকারে পাঠানো হয়েছে। তিনি আশা করেন যে খুব দ্রুত তাদেরকে সরকারি সহায়তা প্রদান করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক

কয়েলের আগুনে পুড়ে ছাই হল চারজন দিনমজুরের ঘরবাড়ি, ক্ষয়ক্ষতির দাবি ২২ লাখ।

আপডেট সময় : 01:19:40 am, Saturday, 5 April 2025