Dhaka , Sunday, 8 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাঁঠালিয়ার তালগাছিয়া দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সভা বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদ: রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে :সড়ক ও সেতুমন্ত্রী সাড়ে পাঁচ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের জুবায়ের ​হরিপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় দারুল কুরআন নুরানী মাদ্রাসার উজ্জ্বল সাফল্য সাভারে ভেজাল তেল ও ডিটারজেন্ট কারখানা সিলগালা, ব্যবস্থাপক কারাদণ্ড ও জরিমানা। ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার পূর্বাচল প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল যোগে ছিনতাইকালে স্থানীয়দের গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত। দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র – ৮ ডাকাত গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 07:41:20 pm, Friday, 17 February 2023
  • 183 বার পড়া হয়েছে

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র - ৮ ডাকাত গ্রেপ্তার

তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।

কক্সবাজার সমুদ্রসৈকতে আগত পর্যটকদের ডাকাতির প্রস্তুতিকালে তাহের ও মঞ্জু গ্রুপের প্রধানসহ সশস্ত্র ৮ ডাকাত গ্রেপ্তার হয়েছে। তাদের নিকট থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে সমুদ্রসৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে এদের গ্রেপ্তার করে র‌্যাব।
গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলাতলির চন্দ্রিমা মাঠ এলাকার মৃত উসমান গণি ও নুরজাহানের পুত্র রবিউল আলম (৩৫), কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার জাকির হোসেন ও দেলোয়ারা বেগমের পুত্র রমজান আলি (৩৫), পৌরসভার ৯নং ওয়ার্ডের বাদশাঘোনা এলাকার আবুল কাশেম ও মমতাজ বেগমের পুত্র ওসমান (৩২), ৩নং ওয়ার্ডের নতুন বাহারছড়ার কানাইয়াবাজার এলাকার মৃত মনির আহমদ ও মৃত মমতাজ বেগমের পুত্র মঞ্জুর আলম(৩০), ৮নং ওয়ার্ডের বৈদ্যঘোনা এলাকার মৃত মুহাম্মদ বক্কর ও সাহেরা বেগমের পুত্র মুহাম্মদ তাহের (৩৫), টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের জালিয়াপাড়ার মৃত মুহাম্মদ বদু ও শামসুন্নাহারের পুত্র মুহাম্মদ জোবায়ের (৩৫), মহেশখালি উপজেলার ধলঘাটা ইউনিয়নের নতুন বাজার এলাকার রফিকুল ইসলাম ও আয়েশা বেগমের পুত্র মুহাম্মদ সাদ্দাম হোসেন (২৮) এবং কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনাপাড়ার মুহাম্মদ ইউসুফ ও লায়লা বেগমের পুত্র নবি হোসেন (২৭)।
এদের নিকট থেকে বেশ ক’টি ধারালো রামদা, কিরিচ ও বিভিন্ন ধরনের চাকু উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।
র‌্যাব-১৫ জানায়, কক্সবাজারের চিহ্নিত তাহের গ্রুপের প্রধান, বৈদ্যঘোনা এলাকার মুহাম্মদ তাহের এবং মঞ্জুর গ্রুপের প্রধান, বিমানবন্দর সড়কের কানাইয়াবাজার এলাকার মঞ্জুর আলমের নেতৃত্বে সশস্ত্র ডাকাতদল কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বর পয়েন্টের ঝাউবাগানে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ডাকাত ও তাদের নিকট থেকে উদ্ধার করা অস্ত্র কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে মামলা দায়েরে লিখিত এজাহার দেয়া হয়েছে বলে জানায় র‌্যাব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাঁঠালিয়ার তালগাছিয়া দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র – ৮ ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : 07:41:20 pm, Friday, 17 February 2023