Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার চসিক মেয়র শাহাদাত হোসেনের দ্রুত পদক্ষেপে জলাবদ্ধতা কমে স্বস্তি ফিরেছে নগরীতে রাজনগরে বন্যায় প্লাবিত দুই গ্রাম, দুর্ভোগে মানুষ চন্দনাইশে মমতা’র আয়োজনে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন প্রশিক্ষণ বারবার স্থগিত চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী ভাগ্য কোন পথে? গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০ কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বন্ধ কক্ষ থেকে সরকারি সম্পদ উধাও: তোলপাড় রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: সাড়ে ৪ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক কালীগঞ্জে র‍্যাবের জালে ৩ মাদক কারবারি: ঘর তল্লাশি করে ৬১১ বোতল মাদক উদ্ধার রূপগঞ্জে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের ৫ম দিন পালিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান নাইক্ষ্যংছড়িতে ইয়াবা নিয়ে সিএনজি চালক জান্নাত উল্লাহ সাঈদ আটক : গাড়ি জব্দ

কক্সবাজারে ইউপি সদস্য কামাল হত্যামামলার ৮ আসামি কারাগারে

  • Reporter Name
  • আপডেট সময় : 10:34:07 pm, Wednesday, 14 January 2026
  • 29 বার পড়া হয়েছে
কক্সবাজার অফিস:
কক্সবাজারের ​উখিয়ায় ইউপি সদস্য কামাল হোসেন হত্যা মামলার ৮  আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বলে বিচারক মোহাম্মদ আবদুর রহিম জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
​আদালত সূত্রে জানা যায়, মামলার এজাহারভুক্ত ৮ আসামি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে  বিচারক তা নাকচ করে দিয়ে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
​মামলার বাদী ও নিহতের ভাই সাহাব উদ্দিন আদালতের এই আদেশে সন্তোষ প্রকাশ বলেন, ‘আমার ভাইকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছি। আজ আদালত আসামিদের জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর যে আদেশ দিয়েছেন, তাতে আমরা আইনের শাসনের প্রতি আরও শ্রদ্ধাশীল হয়েছি। আমরা চাই খুনিদের যেনো সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়।’
​মামলার এজাহার সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেনের মরদেহ গেল বছরের ৮ জুলাই তাঁর বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। এর আগেরদিন রাতে তিনি দোকানে ওষুধের জন্য যান। এদিন রাত ১১ টার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরদিন বেলা এগারোটার দিকে তাঁর মরদেহ ডোবা থেকে পুলিশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত কামাল হোসেনের ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও আরও ৬ জনকে অজ্ঞাত রেখে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এজাহারভুক্ত ওই ৮ আসামী হলেন- আবদুর রহিম, তোফাইল আহমদ, জুহুর আহমদ চৌধুরী, শরিফুল হক সাগর, জহির আহমদ, নুরুল বশর, মোহাম্মদ রিদওয়ান ও শরিফুল হক। অভিযুক্তরা সকলেই জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার বাসিন্দা।
জানা যায়, ইতোপূর্বে আসামিরা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে এলাকায় প্রকাশ্যে চলাফেরা করেন।
পারিবারিক সূত্র জানায়, নিহত ইউপি সদস্য কামাল হোসেনের পরিবারের আরও দুইজন সদস্য ইতোপূর্বে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।
জানা যায়, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য (এমইউপি) ছিলেন নিহত কামাল হোসেন। তাঁর পিতা ছিদ্দিক আহমদও একই ওয়ার্ডে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন

কক্সবাজারে ইউপি সদস্য কামাল হত্যামামলার ৮ আসামি কারাগারে

আপডেট সময় : 10:34:07 pm, Wednesday, 14 January 2026