
তিতাস( কুমিল্লা) প্রতিনিধি।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২
(হোমনা-তিতাস)আসনে এনডিএম’র মনোনীত প্রার্থী হয়েছেন নুরে আলম ভূইয়া।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসন থেকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নিবন্ধিত দলের মনোনীত প্রার্থী হয়েছেন কুমিল্লার তিতাস উপজেলা শাখার সভাপতি হাজী নুরে আলম ভূইয়া।গত ১৪ ই জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিক এক সংবাদ সস্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগাম প্রার্থী তালিকা ঘোষণা অনুষ্ঠানে এই মনোনয়ন প্রকাশ করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন(এনডিএম)’র চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ।অনুষ্ঠিত সংবাদ সস্মেলনে লিখিত বক্তব্যে জননেতা ববি হাজ্জাজ বলেন- আমাদের লক্ষ্যে ১৫১ আসন।ওই সংবাদ সস্মেলন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রথম পর্যায়ে এনডিএম’র ৩০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। প্রার্থী ঘোষণার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এনডিএম’র ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান।এসময় গণমাধ্যমের সামনে প্রথম পর্যায়ে ৩০ জন সংসদ সদস্য পদ-প্রার্থীকে পরিচয় করিয়ে দেন এনডিএম’র যুগ্ম-মহাসচিব এবং দলের প্রধান নির্বাচন সমন্বয়কারী মোমিনুল আমিন।হাজী নুরে আলম ভূইয়া কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আবদুল খালেক ভূইয়ার ছেলে। ২০১৮ সালের অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এনডিএম থেকে কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনে প্রতিদ্বন্ধিতা করেছিলেন।হাজী নুরে আলম ভূইয়া জানান,আমাকে কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনে প্রার্থী ঘোষণা করায়, এনডিএম চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজসহ কেন্দ্রীয় সকল নেতাদের কুমিল্লা-২ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।
























