Dhaka , Wednesday, 22 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদক নির্মূলে রামুতে অভিযান অব্যাহত চোলাইমদসহ দুই যুবক আটক সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত “আন্তর্জাতিক বাণিজ্য মেলা অর্থনীতির চাকা গতিশীল করে, পণ্যের মান উন্নয়নে প্রতিযোগিতা সৃষ্টি করে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন সিএমপির ডিবি-পশ্চিম’র বিশেষ অভিযানে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেফতার ১ চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে:- ভূমি ভবন পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই। সরাইল বিজিবির অভিযানে বিপুলপরিমাণ মাদক আটক বস্ত্রখাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশে সম্ভাবনার উন্মোচন হবে : শরীফুল আলম মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ বেতাগীতে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত কার্টুন শেয়ার ইস্যুতে গ্রেপ্তার অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রশক্তির মানববন্ধন টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন কোচবিহারে লোকসভা ভোট: বুড়িমারী সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে চার দিনের বিরতি কুলাঘাট সীমান্তে ১৫ বিজিবির কড়াকড়ি: মোটরসাইকেল ফেলে পালাল মাদক পাচারকারীরা লালমনিরহাটে মাদকের প্রতিবাদ করায় নারী লাঞ্ছিত: পাল্টা মামলায় ঘরছাড়া ভুক্তভোগী পরিবার শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন ছাত্রদল নেতা ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন দুর্গাপুরে ৩ ধর্মের প্রতিনিধি উদ্বোধন করলেন খালখনন কর্মসূচি পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের উদ্বোধন; প্রায় ২১ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছাত্রদল নেতার মৃত্যু

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

  • Reporter Name
  • আপডেট সময় : 01:34:23 pm, Sunday, 1 March 2026
  • 21 বার পড়া হয়েছে
মোঃ রুবেল খান, মোংলা বাগেরহাট:
আমাদের সতর্ক হতে হবে আমাদের সন্তানদের স্বার্থে, আমাদের প্রজন্মের স্বার্থে। আমরা আজকে বেঁচে আছি কালকে চলে যাবো, কিন্তু এই জনপদ আমাদের সন্তানদের জন্য বসবাসের উপযোগী করে রাখতে হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলার মিঠাখালি ইউনিয়নে সাহেবেরমেঠ গ্রামের মাদুরপাল্টা বাজার ব্রীজ সংলগ্নে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি।
এসময় তিনি আরো বলেন, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তা
খাল খনন কর্মসূচি বাংলাদেশের জন্য আজ অপরিহার্য ; সময়ের চাহিদা। বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে। সেই সংগে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে। সুন্দরবন প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে মোংলায় খাল খনন কর্মসুচি বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জলবায়ু ও পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে নদী-খাল-বিল-পাহাড়, বনজঙ্গল ও জলাশয় রক্ষা করতে হবে। নদী-খাল  দখল ও দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা সার্কেল’র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জাহিদ হোসেন ও খাল পুনঃখনন কর্মসূচির স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোল্লা সফরুল হায়দার সুজন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিএনআরএস’র উপজেলা সমন্বয়কারী নুসরাত জাহান।
এছাড়া খাল পুনঃখনন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক  আবু হোসেন পনি, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, মৃধা ফারুকুল ইসলাম, রকিবুল ইসলাম প্রমূখ।
বিশেষ অতিথির বক্তৃতায় পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ বলেন, নদী একটি জীবন্ত সত্তা। নদী-খালকে গলা টিপে হত্যা করা হচ্ছে।  নদী দখল এবং দূষনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করতে হবে। নদীখাল প্রবাহমান রাখতে হবে।
স্বাগত বক্তব্যে সিএনআরএস’র নুসরাত জাহান বলেন সুন্দরবন প্রতিবেশ সংকটাপন্ন এলকায় সিএনআরএস নবপল্লব প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। কেয়ার বাংলাদেশ’র নেতৃত্বে এই প্রকল্পের আওতায় ৬টি খালের ১২.৫৫ কিলোমিটার পুন:খনন হবে। এছাড়া একটি পুকুর খনন করা হবে। যেসব খাল পুনঃখনন করা হবে তাহলো মাদুরপাল্টা খাল, ভোলা খাল, পালেরখন্ড খাল, বেনীরখন্ড খাল, ঘোপেরহাট খাল, মালগাজি খাল ও মাকোড়ঢোন আবাসন এলাকার পুকুর।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন, খাল খনন কর্মসুচি বর্তমান সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সুরক্ষা, গ্রামীণ উন্নয়ন এবং কৃষি পুনরুজ্জীবনে খাল খননকে গুরুত্ব দিতে হবে। উল্লেখ্য খাল পুনঃখনন কর্মসুচির আওতায় মোংলায় প্রথম পর্বের ৬টি খাল ও ১টি পুকুর পুনঃখনন করা হবে। এতে ২ হাজার ৫০ পরিবার  উপকৃত হবে। ৩ হাজার একর জমি উন্নত চাষাবাদের আওতায় আসবে।
খাল পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি কোদাল দিয়ে মাটি কেটে এবং বেলুন উড়িয়ে খাল পুনঃখনন কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস নবপল্লব প্রকল্প এ খাল পুনঃখনন কর্মসুচির আয়োজন করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক নির্মূলে রামুতে অভিযান অব্যাহত চোলাইমদসহ দুই যুবক আটক

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

আপডেট সময় : 01:34:23 pm, Sunday, 1 March 2026