Dhaka , Tuesday, 21 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন দুর্গাপুরে ৩ ধর্মের প্রতিনিধি উদ্বোধন করলেন খালখনন কর্মসূচি পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের উদ্বোধন; প্রায় ২১ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছাত্রদল নেতার মৃত্যু মনোনয়ন না পেয়েও থেমে নেই—নেতৃত্বের পথে নতুন লক্ষ্য, মেয়র নির্বাচনে চোখ আদিতমারীতে র‍্যাবের ঝটিকা অভিযান: বেগুন ক্ষেতের মাটির নিচে মিলল ২০০ বোতল মাদক পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট হরিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই, এএসআই সামিউল ইসলামের মানবিক সহায়তা রূপগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও বিধবার ৭দোকানে তালা রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে আছে। রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার, ব্যবহৃত যাত্রীবাহী বাস জব্দ আড়াইহাজারে সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক সরাইল উপজেলায় রাতের আঁধারে সরকারি ফাইল পাচারচেষ্টা: রিকশাচালক আটক, রহস্য ঘনীভূত ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিচ্ছে চসিক আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নারায়ণগঞ্জে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল চট্টগ্রামের ‘ফুসফুস’খ্যাত সিআরবি রক্ষায় দিনভর উত্তাল জনতা সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে:- চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ্ব ফ্লাইটের উদ্বোধনকালে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর, ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট, আহত-৪ ছায়া সংসদ বিতর্কে স্ট্যামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চুরির রহস্য উদঘাটন: চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ পাইকগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চট্টগ্রাম ওয়াসায় ২৩ বছরেও বাস্তবায়ন হয়নি বেগম জিয়া কর্তৃক ভিত্তি প্রস্তর স্থাপন করা প্রকল্প

ইবির দাওয়াহ বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 10:16:09 pm, Saturday, 18 March 2023
  • 78 বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি।।

দিনব্যাপী নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম পুনর্মিলনী। বিভাগের সাবেক সহস্রাধিক শিক্ষার্থী প্রথমবারের মতো মিলিত হয়েছেন তাদের সাবেক শিক্ষায়তনে। শনিবার (১৮ মার্চ) সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় পুমর্মিলনীর আনুষ্ঠানিক কার্যক্রম।

অনুষদ ভবনের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সাবেক-বর্তমান সকলের মাঝে লক্ষ্য করা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শোভাযাত্রা শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, থিওলজি অনুষদের ডিন অধ্যাপক ড. এ এন এম এরশাদ উল্লাহ, বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্লাহ, বাংলাদেশ ইন্সটিটিউট অব ইসলামিক থট’র মহা পরিচালক ড. এম আব্দুল আজিজ।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘ পৃথিবীর প্রায় ৭০ ভাগেরও বেশি বিশ্ববিদ্যালয় তাদের ভিতরকার অনুদান, বিভিন্ন ফাউন্ডেশন বা প্রতিষ্ঠান গঠনের মধ্য দিয়ে কার্যাদি পরিচালনা করে। আমরা যদি একটি মূল্যবোধসম্পন্ন শিক্ষা, জ্ঞানভিত্তিক শিক্ষা, বর্তমান পৃথিবীর সাথে নিজেকে এগিয়ে নিতে খাপ খাওয়ানোর মতো শিক্ষা ও আদর্শ ভিত্তিক শিক্ষা অর্জন করতে না পারি, তাহলে শুধুমাত্র একজন গ্রাজুয়েট হয়ে কোন লাভ নাই।’

তিনি বলেন, ‘এলামনাই এসোসিয়েশন এমন এক ধরনের প্লাটফর্ম। যে প্লাটফর্মে আমাদের এ অনুভূতি তৈরি হয় যে, আমরা যে চারা থেকে উৎপন্ন হয়েছি ইসলামী বিশ্ববিদ্যালয় এবং এর প্রতিটি বিভাগ হচ্ছে সেই চারার বীজভূমি। এই বীজভূমি আমাদেরকে বড় করে তুলেছে, বৃক্ষে পরিনত করেছে, মহিরুহে পরিণত করেছে। সেখান থেকে আজ আপনারা বৃক্ষে ফল দিচ্ছেন। সে ফলের ফলশ্রুতিতে আপনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছেন। আপনাদের মধ্যে আমরা গাছ লাগিয়েছিলাম, এখন আপনাদের মধ্যে ফল ধরেছে। এখন আপনি আপনার মাতৃসম বিশ্ববিদ্যালয়কে সে ফল দিয়ে সমৃদ্ধ করুন। এই আহ্বান আপনাদের কাছে আমি রাখতে চাই। ‘

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, ‘আমরা একটা আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলাম যে, বিশ্ববিদ্যালয়ে ইসলাম যে মহান তা শুধু মুখে নয় তুলনার মধ্য দিয়ে দেখাবো। আমরা চেয়েছিলাম এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে ধর্মীয় গোড়ামির উর্ধ্বে থেকে প্রকৃত অর্থে জ্ঞান-বিজ্ঞানের চর্চা হবে। এমন বিশ্ববিদ্যালয়ের দিকে আমরা অনেক দূর এগিয়েছি। ছাত্রী ও অমুসলিম ভর্তি বিষয়ে আমার ছয় মাসের সাজা হয়েছিল। এ বিশ্ববিদ্যালয়ের মান সম্মান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। ডিসি থেকে পিওন পর্যন্ত আমরা এমন কোন আচরণ করব না,আচরণের মধ্য দিয়ে আমাদের বুকে আগুন ধরে যায় এমন দৃশ্য আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই সেই দৃশ্য যেটাতে আমরা গর্ব করে বলতে পারব, আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছেন। আর সেই কাজটি এলামনাইদের করতে হবে।’

পরে বিকাল ৩ টায় বিভাগটির অ্যালামনাই এসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র উপস্থাপন ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এরপট স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান।

এর আগে শুক্রবার বিকাল ৫টায় বিভাগটির আয়োজনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

ইবির দাওয়াহ বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় : 10:16:09 pm, Saturday, 18 March 2023