Dhaka , Friday, 17 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ রূপগঞ্জে যানজট নিরসনে শতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন  

  • Reporter Name
  • আপডেট সময় : 01:07:40 pm, Saturday, 22 March 2025
  • 80 বার পড়া হয়েছে

ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ রূপগঞ্জে যানজট নিরসনে শতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন  

মোঃ আবু কাওছার মিঠু নারায়ণগঞ্জ প্রতিনিধি
 
ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া, কাঞ্চন সেতু, মুড়াপাড়া, রূপসী, তারাবো, ফজুরবাড়িসহ আশপাশের এলাকার যানজট নিরসনে শতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেছেন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। যানজট নিরসনে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা সফলও হয়েছেন। 
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঈদ উপলক্ষে জমে ওঠা  রূপগঞ্জের মার্কেট, শপিংমল, অভ্যন্তরিণ সড়কগুলো ব্যস্ত। লোকে লোকারণ্য। জনগুরুত্বপূর্ণ স্থানে সৃষ্টি হচ্ছে যানজট। কখনো যানজট রূপ নিচ্ছে তীব্র ও স্থায়ী যানজটে। থেমে থেমে চলছে গাড়ির চাকা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। ক্ষতিগ্রস্থ হচ্ছে কর্মক্ষম মানুষ। তাতে অপচয় হচ্ছে অর্থের। নষ্ট হচ্ছে সময়। ভোগান্তিতে পড়ছে ঘরমুখী সাধারণ মানুষ। ঠিক এমন সময়ই মানুুষের ভোগান্তি লাগবে যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। পুরো উপজেলায় প্রতিটি মোড়, চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়োগ দিয়েছেন শতাধিক স্বেচ্ছাসেবী ট্রাফিক। ফলে কমেছে যানজট। কিছুটা স্বস্তি নিয়ে নির্বিঘেœ যাতায়াত করছেন মানুষ। 
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের লোগো সম্বলিত হলুদ-টিয়া রংয়ের কটি পরিহিত এক হাতে ছাতা, অন্য হাতে বাঁশি নিয়ে এসকল শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন সকাল থেকে রাত পর্যন্ত। রাতে জ¦লছে হাতে থাকা লাইট। নিয়োজিত সবাই স্কুল-কলেজ ও বিশ^বিদ্যালয় শিক্ষার্থী। দায়িত্ব পালন করছেন স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরাও। 
ঢাকার উপকণ্ঠে অবস্থিত রূপগঞ্জ উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে গড়ে ওঠেছে শতশত শিল্পকারখানা, পাইকারী বাজার, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা রকম গুরুত্বপূর্ন স্থাপনা। কর্মসংস্থানের সুবিধা থাকায় স্থানীয় মানুষের পাশাপাশি লক্ষ লক্ষ কারখানা ও গার্মেন্টের শ্রমিক ও কর্মচারী এখানে বসবাস করেন। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে বাণিজ্য করতে আসে। 
রূপগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে চলা নির্মাণাধীন ঢাকা-সিলেট মহাসড়ক ও গাজীপুর-মদনপুর বাইপাস সড়ক, কাঞ্চন ব্রিজ থেকে ডেমরা সড়কের সম্প্রসারণের কাজ চলছে। একদিকে সড়ক প্রশস্তকরণের কাজ চলমান। অন্যদিকে প্রয়োজনীয় বিকল্প রাস্তা না থাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। 
আসন্ন ঈদকে ঘিরে জমে ওঠেছে ভুলতা গাউছিয়া পাইকারী কাপড়ের হাট। পিছিয়ে নেই স্থানীয় হাটবাজারগুলো। সারা দেশের ব্যবসায়ীরা ছুটে আসছেন এখানে। কারখানার শ্রমিকদের সড়ক পারাপার, বেতন-ভাতার দাবীতে সড়ক অবরোধ, যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রী উঠানামাসহ নানা কারণেই সৃষ্টি হচ্ছে যানজট। এই যানজট ছড়িয়ে পড়ছে উপজেলার অব্যন্তরিণ সড়কে। তাতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। দেশের পূর্বাঞ্চলীয় ১৮জেলার মানুষ এই উপজেলার উপর দিয়ে রাজধানী ঢাকার অভিমুখে যাতায়াত করে। 
রূপগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আরো বৃদ্ধি করা প্রয়োজন। নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ইফতেখার ভুইয়া রিদ্বীন জানান, শতাধিক স্বেচ্ছাসেবী সাধারণ মানুষের নির্বিঘেœ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কাজ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছে। তাতে যত্রতত্র গাড়ি পার্কিং ও গাড়িতে মালামাল উঠা-নামাসহ বেশ কিছু অনিয়ম বন্ধ হয়েছে। 
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের ট্রাফিক দায়িত্ব পালনে যানজট নিরসনের পাশাপাশি চাঁদাবাজি. ছিনতাইসহ অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে। 
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এমোমেন বলেন, রূপগঞ্জে মহাসড়ক ও অভ্যন্তরিণ সড়কের যানজট নিরসনে এবারই প্রথমবারের মতো কোনো উপজেলা নির্বাহী অফিসার ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন, প্রশংসিত হয়েছেন। তাতে পথচারী, ঈদে ঘর ফেরা মানুষ ও পরিবহন যাত্রীরা সুফল পাচ্ছে।  
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, এবারের রমজান মাস ও ঈদে ভোগান্তি ছাড়া মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঈদের দিন পর্যন্ত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করবে। তাদের অধিকাংশই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ রূপগঞ্জে যানজট নিরসনে শতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন  

আপডেট সময় : 01:07:40 pm, Saturday, 22 March 2025