Dhaka , Thursday, 16 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল তুরাগের আকস্মিক পানি বৃদ্ধি রুখে কৃষকের স্বস্তি: রাতভর বাঁধ নির্মাণে রক্ষা পেল হাজারো বিঘা ফসল নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর  সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক রূপগঞ্জে কিশোরীর আত্মহত্যা উদঘাটন করতে পারেনি পুলিশ রূপগঞ্জে ৪২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাপেন্ডিসাইটিস: অবহেলা বয়ে আনতে পারে মারাত্মক ঝুঁকি পহেলা বৈশাখে উৎসবে ভাসলো রায়পুর: বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩-কে স্বাগত। কালীগঞ্জে র‍্যাবের ঝটিকা অভিযান: গোয়ালঘর থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ২ পাইকগাছায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন : প্রতিমন্ত্রী আড়াইহাজারে মাদ্রাসার ঝুঁকিপূর্ণ বাউন্ডারি দেয়াল, আতঙ্কে শিক্ষার্থী ও পথচারী ঐতিহ্যের বর্ণিল আবহে পহেলা বৈশাখ: মঙ্গল শোভাযাত্রায় নবযাত্রার স্বপ্নে ঢাকাবাসী এই বিশ্ববিদ্যালয় আমার অন্তরের অত্যন্ত কাছের, কারন আমার বাবা-মা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন: নববর্ষে চবিতে মীর হেলাল শ্রীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর বর্ণিল আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে পহেলা বৈশাখ উদযাপন রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হাতীবান্ধা ও নাগেশ্বরী সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে পৌনে ২ লাখ টাকার মালামাল জব্দ

আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:03:17 pm, Tuesday, 3 March 2026
  • 23 বার পড়া হয়েছে
সাইফুল্লাহ নাসির আমতলী (বরগুনা) প্রতিনিধি
সাংবাদিক পরিচয় দিয়ে মোঃ মনিরুল ইসলাম, মিরাজ সিকদার ও মেহেদী হাসান এক অটোচালককে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। স্থানীয় জনতা তাদের গণধোলাই দিয়ে মিরাজকে পুলিশে সোপর্দ করে।
অপর দুই চাঁদাবাজ মনিরুল ও মেহেদী পালিয়ে গিয়ে গেছে। জনতার গণধোলাইয়ে মনিরুল অবস্থা খারাপ হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। মুহুর্তের মধ্যে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। চাঁদাবাজ সাংবাদিকদের বিচার দাবী করেন এলাকাবাসী। খবর পেয়ে বরগুনা-১ আসনের সাংসদ মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলী উল্লাহ আমতলী থানার ওসিকে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে নির্দেশ দেন। কিন্তু ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাংসদের নির্দেশ অমান্য করে বিএনপি নেতাদের মধ্যস্থতায় মিমাংশা করে আটককৃত মিরাজকে ছেড়ে দেন। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় আমতলী উপজেলার চালিতাবুনিয়া গ্রামে।
জানাগেছে, আমতলী পৌর শহরের মনিরুল ইসলাম, মেহেদী হাসান ও মিরাজ সহ সংঘবদ্ধ একটা গোষ্ঠী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয় দিয়ে এলাকার চাঁদাবাজি করে আসছে। তাদের এমন কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। তাদের নামে নানাবিধ অভিযোগ রয়েছে। রবিবার বিকেলে উত্তর তক্তাবুনিয়া গ্রামের অটো চালক কবির হাওলাদার যাত্রী নিয়ে তালুকদার বাজার যাচ্ছিল। পিছন দিক থেকে একটি মোটর সাইকেলে তারা তিনজনে অটো গাড়ীর গতিরোধ করে এবং যাত্রীদের নামিয়ে দেয়। পরে অটোচালক কবির হাওলাদারকে গাঁজার ব্যবসা কর বলে মারধর করে। এক পর্যায় তারা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। অটো চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাকে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেয়। স্থানীয়রা অটোচালক কবিরকে মারধরের প্রতিবাদ করে। এতে তাদের ওপর তারা ক্ষিপ্ত হয়। এক পর্যায় অটোচালক ও স্থানীয়রা কথিত সাংবাদিকদের গণ ধোলাই দেয়। গণধোলাই খেয়ে মনিরুল ইসলাম ও মেহেদী হাসান পালিয়ে যায় এবং মিরাজ  সিকদারকে ধরে পুলিশে সোপর্দ করে। আহত মনিরুল ইসলাম আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। খবর পেয়ে বরগুনা-১ আসনের সাংসদ মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলি উল্লাহ আমতলী থানার ওসিকে চাদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাংসদের আদেশ অমান্য করে বিএনপি নেতাদের মধ্যস্থতায় মিমাংশা করে আটককৃত চাঁদাবাজ মিরাজ সিকদারকে ছেড়ে দেন। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
অটোচালক কবির হাওলাদারের স্ত্রী মোসাঃ মামনি বেগম বলেন, আমতলী থানার ওসি স্যারে মামলা নেবেনা, উকিলেরা মামলা লিখবে না। পরে ওসি স্যারে মিলিয়ে মিশিয়ে দিয়েছেন। এতে আপনার কি খুশি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা গরীব মানুষ কি করমু? আমরা সাধারণ মানুষ দিন আনি দিন খাই।
কথিত সাংবাদিক মোঃ মনিরুল ইসলামের ফোনে (০১৭৭৪৮৯৮৩২৩) কয়েকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, মনিরুল ইসলামকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আমার কাছে কেউ অভিযোগ দেয়নি। পক্ষদ্বয় মিমাংশা হয়েছে। তিনি আরো বলেন, আমি কাউকে আটকও করিছি আর কাউকে ছেড়েও দেয়নি।
বরগুনা-১ আসনের সাংসদ মোঃ মাহমুদুল হোসাইন অলী উল্লাহ বলেন, আমতলী থানার ওসিকে এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আপনার আদেশ অমান্য করে ওসি আটককৃত মিরাজ সিকদারকে ছেড়ে দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিষয়টি দেখবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ

আপডেট সময় : 08:03:17 pm, Tuesday, 3 March 2026