Dhaka , Thursday, 16 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

আগাছা থেকে কাগজ উদ্ভাবনে করল চবি শিক্ষার্থীরা

  • Reporter Name
  • আপডেট সময় : 02:23:28 pm, Monday, 9 February 2026
  • 33 বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী পরিবেশ দূষণকারী আগাছা ব্যবহার করে কাগজ তৈরির এক ব্যতিক্রমধর্মী ও পরিবেশবান্ধব উদ্ভাবন করেছেন। এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, আগাছা নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সৈকত চক্রবর্ত্তী, সুরঞ্জনা ত্রিপুরা ও লামিয়া আক্তার হালিমা দীর্ঘ গবেষণা ও পরীক্ষার মাধ্যমে আগাছাভিত্তিক কাগজ তৈরিতে সফল হন। চলতি মাসের ১৫ তারিখ তারা চূড়ান্তভাবে ব্যবহারযোগ্য কাগজ উৎপাদন করতে সক্ষম হন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির পুকুরে দীর্ঘদিন ধরে জমে থাকা বিপুল পরিমাণ কচুরিপানা জলজ জীবন ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। একই সঙ্গে রাস্তার পাশে অবাধে জন্মানো ভৃঙ্গরাজ ফুলসহ বিভিন্ন আগাছা আশপাশের গাছপালার স্বাভাবিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করছিল। এই সমস্যাকে সুযোগে রূপান্তর করতেই শিক্ষার্থীরা আগাছা থেকে কাগজ তৈরির উদ্যোগ নেন।

গবেষণার অংশ হিসেবে তারা কচুরিপানা, ভৃঙ্গরাজ, নলখাগড়া, খড়, আখের ছোবড়া, ধানের ভূসি, পাটের ফেলে দেওয়া অংশ, কলাগাছ ও বাঁশসহ বিভিন্ন ফাইবারজাত উদ্ভিদ থেকে ফাইবার সংগ্রহ করেন। উদ্ভিদবিজ্ঞানের শিক্ষার্থী হওয়ায় তারা ফাইবার শনাক্তকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং কাগজের গুণগত মান যাচাইয়ের প্রতিটি ধাপ বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পন্ন করেন।

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, বাংলাদেশে এই প্রথম বিভিন্ন ধরনের আগাছার সম্মিলিত ফাইবার ব্যবহার করে কাগজ তৈরি করা হয়েছে। এর আগে কেবল কচুরিপানা নিয়ে সীমিত পরিসরে গবেষণা হলেও, সম্পূর্ণ আগাছাভিত্তিক কাগজ তৈরির উদ্যোগ এটিই প্রথম।

এছাড়াও তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের পর ফেলে দেওয়া কাগজ পুনর্ব্যবহার করে নতুনভাবে ব্যবহারযোগ্য কাগজ তৈরিতে সফল হয়েছেন। এটি বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের একটি কার্যকর দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্ভাবক সৈকত চক্রবর্তী এ বিষয়ে বলেন, আমাদের এই চেষ্টা বাজারে প্লাস্টিকের দৌরাত্ব কমাবে। নতুন কর্মসংস্থান তৈরীর ক্ষেত্রেও অবদান রাখবে বলে আমরা আশা করি। তবে এর জন্য সব থেকে বেশি প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরিবেশ রক্ষা, আগাছা নিয়ন্ত্রণ এবং বিকল্প কাগজ উৎপাদনের ক্ষেত্রে এই উদ্যোগ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষণাটি বাণিজ্যিকভাবে বাস্তবায়ন করা গেলে পরিবেশবান্ধব শিল্পখাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

আগাছা থেকে কাগজ উদ্ভাবনে করল চবি শিক্ষার্থীরা

আপডেট সময় : 02:23:28 pm, Monday, 9 February 2026