Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই মেঘনায় নামছে লক্ষ্মীপুরের জেলেরা মহান মে দিবস উদযাপন পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফরিদপুরের চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান- মে দিবস ২০২৬ পালিত ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত।

নাটোরের ১১ সন্তানের জননী রাবেয়া ঘরে ফিরলেন ১৪ বছর পর

  • Reporter Name
  • আপডেট সময় : 08:15:28 pm, Tuesday, 8 March 2022
  • 255 বার পড়া হয়েছে

নাটোরের ১১ সন্তানের জননী রাবেয়া ঘরে ফিরলেন ১৪ বছর পর

রিয়াজ হোসেন (লিটু), নাটোর।।

রাবেয়া বেগমের বয়স এখন ৮৩। বছর চৌদ্দ আগে কোনো একদিন পাশের গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু সেখানে আর পৌঁছাতে পারেননি। পথ হারিয়ে চলে যান অন্য কোথাও।
১১ সন্তানের মা রাবেয়া বেগম। বাড়ি নাটোর সদরের ইসলাবাড়ি খামারে। ২০০৮ সালে নিজ বাড়ি থেকে গিয়েছিলেন পাশের গ্রাম উত্তরা গণভবনখ্যাত দিঘাপাতিয়ার ছোট হরিশপুরে মেয়ের বাড়িতে। কিন্তু পথ হারিয়ে ফেলেন।
পাঁচ ছেলে, ছয় মেয়ে ও মেয়ে জামাই, নাতি-নাতনিরা সহ আত্মীয়স্বজন দিনের পর দিন তাকে খুঁজতে থাকেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘদিন কোনো খবর না পাওয়ায় ভেবেছিলেন, তিনি মারা গেছেন।
ইতোমধ্যে পার হয়ে গেছে ১৪ বছর। শতবর্ষী স্বামী মুসা মিয়া স্ত্রীর জন্য দীর্ঘ অপেক্ষার পর কিছুদিন আগে মারা গেছেন।
গত সপ্তাহে হঠাৎ এক ইউটিউবার লাইফ স্টোরি শিরোনামের পেজে রাবেয়া বেগমের কিছু ছবি ও ভিডিও আপলোড করে জানান, এই বৃদ্ধা রাশিদাসহ তার চার মেয়ে এবং ময়েন উদ্দিনসহ তিন ছেলের নাম বলতে পারেন। কোনো ঠিকানা বলতে পারেন না। ফিরতে চান সন্তানদের কাছে।
গত ১০ বছর যাবত বসবাস করছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বোতলা গ্রামে। বোতলা বাজারের পাশে একটি ছোট ঘর করে দিয়েছেন স্থানীয়রা। তিন বেলা খেতে দেন হেদায়তুল ইসলাম হেদু নামে স্থানীয় এক ব্যক্তি। অন্য প্রতিবেশীরাও ভালো রান্না হলে তাকে দিয়ে যান।
ঠিক ১০ বছর দুই মাস আগে হেদায়তুল ইসলাম হেদুর মা মারা যাওয়ায় তিনি দোয়া মাহফিল ও গরীব মানুষের জন্য খাবার আয়োজন করেন। সেই অনুষ্ঠানে এসে খাবার চান এই বৃদ্ধা। খাওয়া শেষে ফিরে না গিয়ে তিনি বসেই থাকেন। কয়েকদিন বাজারের পাশে এখানে ওখানে অবস্থান করতে দেখে স্থানীয়রা তার মাথা গোজার মতো ছোট্ট একটু ব্যবস্থা করে দেন।
রাবেয়ার বড় নাতি নয়ন ইউটিউব ফেসবুকে এসব তথ্য, ছবি ও ভিডিও দেখে পরিবারের সবাইকে দেখান। বড় ছেলে ময়েন উদ্দিন ছবি দেখেই মাকে চিনতে পারেন। নিশ্চিত হন এটাই তাদের হারিয়ে যাওয়া মা রাবেয়া বেগম। তাই পর দিনই ভান্ডারিয়ায় ছুটে যান ছেলে আয়েন উদ্দিন, বোরহান উদ্দিন, মনোয়ার হোসেন ও নাতি হৃদয়। গতকাল সোমবার বৃদ্ধাকে বাড়িতে নিয়ে আসেন। রাবেয়া বেগমের ফিরে আসার খবর ছড়িয়ে পড়ায় চারদিক থেকে শত শত মানুষ আসছেন তাকে এক নজর দেখার জন্য। ঠিক যেন ‘নববধূর’ ঘরে ফেরার আয়োজন চলছে বাড়িতে।
সোমবার দুপুরে তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, অসংখ্য মানুষ দেখতে আসছেন বৃদ্ধা রাবেয়া বেগমকে। ১৪ বছর পর মাকে ফিরে পেয়ে ভীষণ খুশি তার ১১ সন্তান ও নাতি নাতনীরা।
বড় ছেলে ময়েন উদ্দিন বলেন, এ যে কেমন খুশির সংবাদ তা বলে বোঝানো যাবে না! যার মা নেই, এই আনন্দ শুধু সেই বুঝতে পারবে! এত বছর পর মাকে পেয়ে আমরা ভীষণ খুশি! মা আমাদের চিনতে পারছেন, এটা অনেক বড় আনন্দের ব্যাপার! বাবা মারা গেলেও মাকে ফিরে পেয়েছি, এটা এক অন্য রকম ভাল লাগার মুহূর্ত আমাদের পরিবারের জন্য!

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু

নাটোরের ১১ সন্তানের জননী রাবেয়া ঘরে ফিরলেন ১৪ বছর পর

আপডেট সময় : 08:15:28 pm, Tuesday, 8 March 2022