Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

জগন্নাথপুরে ডিলারে অভাবী মানুষের দীর্ঘ লাইন, তবুও মিলছে না চাল-আটা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:33:46 pm, Tuesday, 8 March 2022
  • 239 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে ডিলারে অভাবী মানুষের দীর্ঘ লাইন, তবুও মিলছে না চাল-আটা

নিকেশ বৈদ্য,

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে ওএমএস ডিলারে কমদামে ৫ কেজি চাল ও আটা কিনতে অভাবী মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। তবুও মিলছে না চাল-আটা। দীর্ঘ অপেক্ষার পর যারা চাল অথবা আটা কিনতে পারেন, তাদের মুখে একটু হাসি ফুটে উঠে। আর যারা পান না, তারা মন খারাপ করে নিরাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরছেন। বিশেষ করে নিত্যদ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রভাব পড়েছে চাল বাজারে। হাট-বাজারে চালের দাম আরো বেড়েছে। যে কারণে কমদামে সরকারি চাল-আটা কিনতে ওএমএস ডিলারে দিনেদিনে বেড়েই চলছে অভাবী মানুষের লাইন। তাই দিনব্যাপী অপেক্ষার পর যাতে খালি হাতে ফিরতে না হয়, সে জন্য আরো বেশি করে চাল-আটা বরাদ্দের দাবি এখন জোরালো হয়ে উঠেছে।
৮ মার্চ মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর পৌর শহরের রাণীগঞ্জ রোডে থাকা ওএমএস ডিলার সুশান্ত কুমার রায় ও বটেরতল এলাকায় থাকা ডিলার বশির আহমদের দোকানে সারিবদ্ধ হয়ে নারী-পুরুষ জনতা দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। ডিলারদের লোকজন লাইনের প্রথমে থাকা মানুষের কাছে চাল-আটা বিক্রি করছেন। এতে আগে ক্রেতাদের নাম ও ঠিকানা রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করা হয়। পরে টিপসহি ও টাকা নিয়ে চাল ও আটা দেয়া হয়। এভাবেই সিরিয়াল বজায় রেখে দ্রæত চাল-আটা বিক্রি করা হচ্ছে। এর মধ্যে সিরিয়ালের আগে যেতে রীতিমতো প্রতিযোগিতা করছেন লাইনে দাঁড়ালো লোকজন। এ সময় লাইনে অভাবী মানুষের মাঝে বেশ কয়েকজন মধ্যবিত্ত পরিবারের সম্মানী মানুষকেও দেখা যায়। তারা মুখে মাস্ক অথবা কাপড় লাগিয়ে লোকলজ্জার ভয়ে রীতিমতো নিজেকে লুকিয়ে কমদামে সরকারি চাল ও আটা কিনতে এসেছেন। পরিবারে অভাব-অনটন না থাকলে কোন মানুষ লাইনে এসে দাঁড়াবেন না। বাস্তবে নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। বুঝতেও পারবেন না অভাবী মানুষের কষ্ট। দীর্ঘ অপেক্ষা করেও যদি চাল বা আটা কেনা যায়, তাহলে পরিবারের মানুষের মুখে অন্য তুলে দেয়া যাবে। এমন আশায় দাঁড়িয়ে থাকেন মানুষ। তখন লাইনে থাকা নারীদের সাথে অবুঝ শিশুদেরও দেখা যায়।
এ সময় নাম প্রকাশ না করে লাইনে দাঁড়িয়ে থাকা নারী-পুরুষ জনতাদের মধ্যে অনেকে বলেন, বাজারে চাল ও আটার দাম আরো বেড়ে গেছে। গত কয়েক দিন আগেও প্রতি কেজি চাল ৪০ থেকে ৪৫ টাকায় পাওয়া যেত। বর্তমানে প্রতি কেজি চালের দাম বেড়ে ৫০ থেকে ৬০ টাকা হয়ে গেছে। ঠিক এভাবেই বেড়েছে তেল, আটা সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। তাই দিশেহারা হয়ে ৩০ টাকা কেজিতে সরকারি চাল কিনতে লাইনে দাঁড়িয়ে আছি। কখন চাল বা আটা কিনতে পারবো, কি পারবো না জানি না। ভোররাত থেকে অনেকে লাইনে দাঁড়িয়েছেন। যে কারণে সিরিয়ালে তারা আগে রয়েছেন। পরে যারা এসেছেন, তারাই দুশ্চিন্তায় আছেন। এর মধ্যে অধিকাংশ মানুষ খেয়ে না খেয়ে লাইনে আছেন। তাই লাইনে থাকা এসব অভাবী মানুষের মুখের দিকে তাকানো যায় না। তাদের মনোকষ্টের চাপ চেহারাতে পড়ছে। শুধু চাল বা আটা পেলে একটু হেসেই বাড়ি ফিরছেন।
এ ব্যাপারে ওএমএস ডিলার সুশান্ত কুমার রায়, ডিলার বশির আহমদ ও তাদের সহযোগি ব্যবসায়ী আবু সুফিয়ান তালুকদার জানান, সরকারি এসব চাল প্রতি কেজি ৩০ টাকা ও প্রতি কেজি আটা ১৮ টাকা দরে জনপ্রতি ৫ কেজি করে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন ভোর থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন। আমরা সকাল ৮ থেকে ৯ টার মধ্যে দোকান খোললেই মানুষ হুমড়ি খেয়ে পড়েন। তখন তাদেরকে সামাল দিতে হিমশিম খেতে হয়। তাই সিরিয়ালে চাল-আটা বিক্রি করছি। এক প্রশ্নের জবাবে তারা জানান, আমরা প্রতিদিন বরাদ্দ পাই মাত্র একটন চাল-আটা। তা দিয়ে সবার কাছে বিক্রি করা সম্ভব হয় না। বেলা ১২ টার আগেই আমাদের চাল-আটা শেষ হয়ে যায়। তবুও থাকে মানুষের লাইন। তখন আমাদের কিছুই করার থাকে না। তাই অনেকে খালি হাতে যেতে হয়। চাহিদার তুলনায় বরাদ্দ অপ্রতুল। তাই সরকার বরাদ্দ আরো বাড়ালে সকল মানুষের কাছে চাল-আটা বিক্রি করা যাবে। তা না হলে এমন অবস্থা থেকে বেরিয়ে আসা যাবে না।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুর রব বলেন, বরাদ্দ আরো বাড়ানো প্রয়োজন। বরাদ্দ বাড়ানোর বিষয়ে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। সরকার বরাদ্দ বাড়ালে কাউকে আর খালি হাতে ফিরতে হবে না। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা

জগন্নাথপুরে ডিলারে অভাবী মানুষের দীর্ঘ লাইন, তবুও মিলছে না চাল-আটা

আপডেট সময় : 07:33:46 pm, Tuesday, 8 March 2022