
চট্টগ্রাম প্রতিনিধি,
ফেনীর মহিপাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, ফেনী সদর থানাধীন মধ্যম চাড়িপুর এলাকায় বায়তুল শরীফ জামে মসজিদের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র পড়ে আছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে এসআরবি-৭, চট্টগ্রামের একটি অভিযানিক দল ওই স্থানে অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার পূর্বক জব্দ করে।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

























