Dhaka , Tuesday, 22 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রথমবার রজনীকান্তের সিনেমায় বিদ্যা, সিগারেট হাতে ফার্স্ট লুকেই চমক পাইকগাছায় ১২শ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন টেস্ট ক্রিকেটে সেরা ৫ দলীয় সংগ্রহ বাল্যবিবাহ রোধে নতুন অঙ্গীকার, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ‘বাল্যবিবাহমুক্ত’ ঘোষণা অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ যদুনন্দী ইউপি চেয়ারম্যানের বক্তব্যের ভিডিও ভাইরাল, অস্বীকার করে বললেন—‘ভিডিও এডিট করা’ দুপুরে ঘরের দরজা বন্ধ, সন্দেহে গিয়ে দেখা গেল গলায় ফাঁস দেওয়া বৃদ্ধের মরদেহ পাইকগাছায় ৪ লাখ চিংড়ি পোনা জব্দ; শিবসায় অবমুক্ত পাইকগাছায় কমিউনিটি ওয়াটার ব্যাংক হস্তান্তর নারীকে নিয়ন্ত্রণ করাই কি সংস্কৃতি: রাহুল গান্ধী ডলার-রুপির বিপরীতে শক্তিশালী টাকা, এখন কত? লংমার্চে গিয়ে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী ইবিতে জব কর্নার-২ চালু: সন্তুষ্ট শিক্ষার্থীরা, জানালেন আরও দাবি ফরিদপুরের চরভদ্রাসনে নজরুল বৎসর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সখিপুর থানার সখিপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান রাজীব সরদার জনপ্রিয়তার শীর্ষে প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিমের করণীয় বিষয়ে জেলা পুলিশের সভা সোনারগাঁওয়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই, আহত ২ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু চাষাড়ায় শুভ হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জে হাইকোর্টের বিচারপতির আদালত পরিদর্শন কারাগারে বন্দিদের মাদকবিরোধী সচেতনতা ও গার্মেন্টস প্রশিক্ষণ শীতলক্ষ্যায় খণ্ডিত মরদেহের অংশ দেখার পরও উদ্ধার হয়নি চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ মাদকসম্রাজ্ঞী আটক- অন্য একজনকে মাদক মামলায় ৬ মাসের সাজা- সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ২ রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা চবির দুই শিক্ষার্থীর অকালমৃত্যুতে নিষিদ্ধ ছাত্রলীগের শোক

ডলার-রুপির বিপরীতে শক্তিশালী টাকা, এখন কত?

  • Reporter Name
  • আপডেট সময় : 06:17:44 pm, Tuesday, 22 September 2026
  • 6 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বাজারে ডলারের সহজলভ্যতা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির মধ্যে ডলারের বিপরীতে শক্তিশালী অবস্থানে রয়েছে বাংলাদেশি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সাড়ে পাঁচ বছরের মধ্যে বর্তমানে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে দেশের মুদ্রা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরে ডলারের বিপরীতে টাকার মূল্য পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ০ দশমিক ০৬ শতাংশ বেড়েছে। এরপর ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আরও ০ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে টাকার মূল্য। এ সময়ে ডলারের বিনিময় হার ১২৩ টাকা ৯৫ পয়সা থেকে কমে ১২৩ টাকায় নেমেছে।

২০২১ সালে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৮৫ টাকা ৮০ পয়সা। পরবর্তী সময়ে তা বেড়ে ১২৩ টাকা ৯৫ পয়সায় পৌঁছালেও চলতি বছরের দ্বিতীয়ার্ধে এসে টাকার অবমূল্যায়নের সেই প্রবণতায় পরিবর্তন দেখা দিয়েছে।

এদিকে গত এক বছরে ভারতীয় রুপির বিপরীতেও শক্তিশালী হয়েছে টাকা। ১০০ রুপি কিনতে একসময় প্রায় ১৪০ টাকা লাগলেও এখন তা নেমে এসেছে ১২৭ থেকে ১৩০ টাকার মধ্যে। ২১ সেপ্টেম্বর ১ ভারতীয় রুপির বিপরীতে বাংলাদেশি টাকা ছিল প্রায় ১ টাকা ২৭ পয়সা।

তবে এ ব্যবধানের পেছনে শুধু টাকার শক্তিশালী হওয়া নয়, ভারতীয় রুপির দুর্বলতাও ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারির শেষ দিকে ডলারের বিপরীতে রুপি আগের অর্থবছরের জুনের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ দুর্বল হয়েছিল। বিপরীতে একই সময়ে টাকা তুলনামূলক স্থিতিশীল থাকায় দুই দেশের মুদ্রার বিনিময় হারে বাংলাদেশের টাকা সুবিধাজনক অবস্থানে এসেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমবার রজনীকান্তের সিনেমায় বিদ্যা, সিগারেট হাতে ফার্স্ট লুকেই চমক

ডলার-রুপির বিপরীতে শক্তিশালী টাকা, এখন কত?

আপডেট সময় : 06:17:44 pm, Tuesday, 22 September 2026