
স্পোর্টস ডেস্ক,
অধিনায়ক সিকান্দার রাজার ৮১ রানের অপরাজিত ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে জিম্বাবুয়ে।
রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করে ৮ উইকেটে ২৭১ রান করে স্বাগতিকরা।
শুরুতে ৬৮ রানেই ৩ উইকেট হারালেও ইনোসেন্ট কায়া ও ক্রেগ আরভিনের জুটিতে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। কায়া ৫৫ এবং আরভিন করেন ৫৯ রান।
শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারালেও ইনিংসের শেষ বল পর্যন্ত ব্যাট করে ৭২ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৮১ রানে অপরাজিত থাকেন সিকান্দার রাজা।
এর আগে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আজকের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নেমেছে জিম্বাবুয়ে।

























