Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:14:03 pm, Sunday, 20 September 2026
  • 73 বার পড়া হয়েছে

মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি,

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলা কোট ইউনিয়নের ৫০হাজারেরও অধিক জনগণ এখন স্বাস্থ্য সেবা বঞ্চিত। দীর্ঘদিন যাবত ইউনিয়নের একমাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিতে ডাক্তার, ভিজিটর, ফার্মাসিস্ট, পিয়ন, দারোয়ান, সুইপার কিছুই নেই। ফলে স্বাস্থ্য সেবা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছে ইউনিয়নের মানুষ। দীর্ঘদিন যাবৎ মানুষজন না থাকার কারণে স্বাস্থ্য কেন্দ্রটি এখন মাদক সেবীদের আখড়া ও অসামাজিক কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটিতে ডাক্তার, ফার্মাসিস্ট, ভিজিটর, পিয়ন, দারোয়ান, সুইপার সহ মোট ৬ টি পদ থাকলেও একটি পদেও কোন লোকজন নাই। ফলে দীর্ঘদিন থেকে স্বাস্থ্য কেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। এলাকাবাসী জানান বহু আবেদন নিবেদন করার পরও ডাক্তার,ফার্মাসিস্ট ভিজিটর কিছুই আমরা আনতে পারি নাই।
জানা গেছে ৫০ হাজার জনগণ অধ্যুষিত এই ইউনিয়নটিতে এটিই একমাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র। যেখানে আগে প্রতিদিন শত শত লোক স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা বিষয়ক সুপরামর্শ পেত এখন সেটি কেবলমাত্র দালান সর্বস্ব। দীর্ঘদিন থেকে লোকবল না থাকায় স্বাস্থ্য কেন্দ্রটি হয়ে উঠেছে মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থল।এলাকাবাসী অভিযোগ করে জানান, স্বাস্থ্য কেন্দ্রটিতে দীর্ঘদিন যাবত লোকজন না থাকার কারণে,সন্ধ্যা নামার পরপরই এলাকাটি হয়ে ওঠেছে মাদক সেবীদের অভয়ারণ্য এবং একশ্রেণীর পতিতাদের নিরাপদ আশ্রয়স্থল। রাত্রি নামার সাথে সাথে এখানে মাদক সেবীরা, মদ,গাঁজা, ইয়াবা পানে ব্যস্ত হয়ে ওঠে সারারাত চলে অসামাজিক কার্যকলাপ।স্বাস্থ্য কেন্দ্রটিতে ডাক্তার, ভিজিটর,ফার্মাসিস্ট থাকার জন্য বেশ কয়েকটি কোয়ার্টার থাকলেও মূলত এগুলিই এখন মদ গাজা ও অসামাজিক কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শনিবার সকাল ১১ টায় স্বাস্থ্য কেন্দ্রটিতে সরজমিনে গিয়ে দেখা যায়,স্বাস্থ্য কেন্দ্রের মূল ভবনটিতে বিশাল তালা ঝুলছে রোগীরা ওষুধ নিতে এসে ফিরে যাচ্ছে।স্বাস্থ্য কেন্দ্রটির অভ্যন্তরে ঝোপ-ঝাড় ঘাস লতা পাতায় ভরে আছে অবস্থা দেখে মনে হবে বনের ভিতর কোন একটি পাকা দালানঘর দাঁড়িয়ে আছে।
এ ব্যাপারে ভোলাকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মজুমদার জানান এই ইউনিয়নে ৫০ হাজারের অধিক জনগণ বাস করে এবং স্বাস্থ্যসেবার একমাত্র কেন্দ্রবিন্দুটি হল এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স। অনেকদিন থেকে ডাক্তার, ভিজিটর, ফার্মাসিস্ট না থাকায় এই ইউনিয়নের জনগণ দারুন স্বাস্থ্য কষ্টে ভুগছেন। আমি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে একাধিক বার জানিয়েছি। উপজেলা সদর হতে এই ইউনিয়নটির দূরত্ব ১০ থেকে ১২ কিলোমিটার তাই ইচ্ছা করলেও উপজেলা সদর গিয়ে এই ইউনিয়নের মানুষ চিকিৎসা নিতে পারে না। তিনি অকপটে স্বীকার করেন স্বাস্থ্য কেন্দ্রটি এখন মাদক সেবী ও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে।
এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ডাক্তার মোস্তাক আহমেদ জানান, এরকম আরো কয়েকটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র রয়েছে যেখানে কোন ডাক্তার ভিজিটর,ফার্মাসিস্ট কিছুই নেই। নিয়োগ না থাকার কারণে জনবলের অভাবে আমরা লোক দিতে পারতেছি না।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২২ জন ডাক্তারেরস্থলে আছে মাত্র ৭ জন। জনবল নিয়োগ হওয়ার পর এসব ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে লোক দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ

আপডেট সময় : 04:14:03 pm, Sunday, 20 September 2026