Dhaka , Saturday, 19 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দুর্গাপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেপ্তার ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়ি, দুই মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ সহ গ্রেফতার- ০১ ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জলসিঁড়ির সাথে ১০ গ্রামের মানুষের ৯ দফা দাবি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ নেতাকর্মী ও ইয়াবাসহ গ্রেপ্তার ১ নিষিদ্ধ আ.লীগের নৈরাজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম : গাজীপুরে পথসভায় শফিকুর রহমান  কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা বগুড়ায় রামুর আবুল কালাম ৭৭৫ পিস ইয়াবাসহ আটক চবিতে ল্যাব আধুনিকায়নে চাকসুর উদ্যোগে ২১ বিভাগে ২ কোটি টাকা বরাদ্দ সুনামগঞ্জে তাহেরপুর ৩ সন্তান নিয়ে বাবার বিষপান, তিন শিশুর মৃত্যু ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হিলিতে যৌথ অভিযানে মাদক সম্রাট রিপন বিপুল পরিমাণে মাদক ও দেশীয় অস্ত্র সহ হাতে নাতে গ্রেফতার। কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী ‘জামায়াত জোটের এক নেতার নাম উচ্চারণ করতেও আমার লজ্জা লাগছে’ হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই শাহাদাত হোসেন সেলিম এমপি

মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০

  • Reporter Name
  • আপডেট সময় : 07:56:18 pm, Saturday, 19 September 2026
  • 3 বার পড়া হয়েছে

নুর মুহাম্মদ, কক্সবাজার,

কক্সবাজারের সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ১০ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আটককৃত ১০ পাচারকারীর মধ্যে কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রয়েছে বলে জানা গেছে।

এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালে গভীর সমুদ্রে একটি সন্দেহজনক বোটের গতিবিধি নজরে আসে। কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটির পিছু নেয় এবং ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করতে সক্ষম হয়।

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইউরিয়া সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যায়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২৪০ বস্তা ইউরিয়া সার, যার মোট ওজন ১২ হাজার কেজি বা ১২ টন। এছাড়া ১৯০ বস্তা রসুন, যার ওজন ৩ হাজার ৮০০ কেজি এবং ৯০ বস্তা পেঁয়াজ, যার ওজন ৪ হাজার ৫০০ কেজি।

কোস্ট গার্ডের তথ্যমতে, জব্দ করা পণ্য গুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৭০ হাজার টাকা।

অভিযানের সময় বোটে থাকা ১০ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিকও রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

শনিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান। তিনি বলেন, জব্দ করা পণ্য, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০

আপডেট সময় : 07:56:18 pm, Saturday, 19 September 2026