Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান

রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে

  • Reporter Name
  • আপডেট সময় : 08:25:57 pm, Sunday, 6 September 2026
  • 3 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

নতুন মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। লা লিগায় তিন ম্যাচে পাঁচ গোল করে দলের আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সামনে এসেছে আরও একটি অনন্য রেকর্ড গড়ার সুযোগ।

চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার খেলা তিন ম্যাচেই গোল করেছেন রাফিনিয়া। এলচের বিপক্ষে জোড়া গোল দিয়ে শুরু করার পর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে একবার এবং রায়ো ভায়েকানোর বিপক্ষে করেছেন আরও দুই গোল।

বার্সেলোনার হয়ে লা লিগায় টানা তিন ম্যাচে গোল করার কীর্তি এর আগে ১৩ জন ফুটবলার গড়েছেন। তবে টানা চার ম্যাচে গোল করার নজির রয়েছে মাত্র তিনজনের।

১৯৫৩-৫৪ মৌসুমে লাসলো কুবালা চার ম্যাচে করেছিলেন আট গোল। ১৯৬৪-৬৫ মৌসুমে কায়েতানো রে চার ম্যাচে করেন পাঁচ গোল। আর ২০১১-১২ মৌসুমে সেস্ক ফ্যাব্রেগাস টানা চার ম্যাচে করেছিলেন চার গোল। ভ্যালেন্সিয়ার বিপক্ষে জালের দেখা পেলেই এই বিরল তালিকায় নাম উঠবে রাফিনিয়ার।

শুধু চার ম্যাচের রেকর্ড নয়, আরও বড় মাইলফলকের সুযোগও রয়েছে ব্রাজিলিয়ান তারকার সামনে। বার্সেলোনার হয়ে লা লিগায় টানা পাঁচ ম্যাচে গোল করার কীর্তি রয়েছে মাত্র দুজনের। ১৯৫০-৫১ মৌসুমে সিজার রদ্রিগেজ পাঁচ ম্যাচে করেছিলেন আট গোল। আর ২০০৯-১০ মৌসুমে জ্লাতান ইব্রাহিমোভিচ টানা পাঁচ ম্যাচে গোল করে করেন পাঁচ গোল।

চলতি মৌসুমে বার্সেলোনার গোলের প্রধান ভরসাও হয়ে উঠেছেন রাফিনিয়া। পাঁচ গোল নিয়ে দলের সর্বোচ্চ গোলদাতা তিনি। তার পরেই রয়েছেন ফেরমিন লোপেজ তিন গোল, লামিনে ইয়ামাল দুই গোল এবং করিম আদেয়েমি এক গোল নিয়ে।

তিন ম্যাচ শেষে লা লিগার পয়েন্ট টেবিলেও শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শিরোপা ধরে রাখার মিশনে দারুণ শুরু করা কাতালানদের জন্য রাফিনিয়ার ফর্ম তাই বড় স্বস্তির কারণ।

এদিকে, সব প্রতিযোগিতা মিলিয়েও টানা চারটি অফিসিয়াল ম্যাচে গোল করার রেকর্ড বার্সেলোনার ইতিহাসে খুব বেশি নেই। ২০১১-১২ মৌসুমে লিওনেল মেসি স্প্যানিশ সুপার কাপের দুই লেগ, উয়েফা সুপার কাপ এবং লা লিগার প্রথম ম্যাচ—টানা চার ম্যাচেই গোল করেছিলেন।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে রাফিনিয়া গোল করতে পারলে শুধু চলতি মৌসুমের দুর্দান্ত ধারাই ধরে রাখবেন না, বার্সেলোনার ইতিহাসের বিরল এক রেকর্ডেও নিজের নাম লিখিয়ে ফেলবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে

আপডেট সময় : 08:25:57 pm, Sunday, 6 September 2026