Dhaka , Tuesday, 22 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সামাজিক ও মানবিক সংগঠন ‘এমআরটি ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত রাইহান ইসমাইল প্রথমবার রজনীকান্তের সিনেমায় বিদ্যা, সিগারেট হাতে ফার্স্ট লুকেই চমক পাইকগাছায় ১২শ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন টেস্ট ক্রিকেটে সেরা ৫ দলীয় সংগ্রহ বাল্যবিবাহ রোধে নতুন অঙ্গীকার, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ‘বাল্যবিবাহমুক্ত’ ঘোষণা অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ যদুনন্দী ইউপি চেয়ারম্যানের বক্তব্যের ভিডিও ভাইরাল, অস্বীকার করে বললেন—‘ভিডিও এডিট করা’ দুপুরে ঘরের দরজা বন্ধ, সন্দেহে গিয়ে দেখা গেল গলায় ফাঁস দেওয়া বৃদ্ধের মরদেহ পাইকগাছায় ৪ লাখ চিংড়ি পোনা জব্দ; শিবসায় অবমুক্ত পাইকগাছায় কমিউনিটি ওয়াটার ব্যাংক হস্তান্তর নারীকে নিয়ন্ত্রণ করাই কি সংস্কৃতি: রাহুল গান্ধী ডলার-রুপির বিপরীতে শক্তিশালী টাকা, এখন কত? লংমার্চে গিয়ে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী ইবিতে জব কর্নার-২ চালু: সন্তুষ্ট শিক্ষার্থীরা, জানালেন আরও দাবি ফরিদপুরের চরভদ্রাসনে নজরুল বৎসর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সখিপুর থানার সখিপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান রাজীব সরদার জনপ্রিয়তার শীর্ষে প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিমের করণীয় বিষয়ে জেলা পুলিশের সভা সোনারগাঁওয়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই, আহত ২ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু চাষাড়ায় শুভ হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জে হাইকোর্টের বিচারপতির আদালত পরিদর্শন কারাগারে বন্দিদের মাদকবিরোধী সচেতনতা ও গার্মেন্টস প্রশিক্ষণ শীতলক্ষ্যায় খণ্ডিত মরদেহের অংশ দেখার পরও উদ্ধার হয়নি চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ মাদকসম্রাজ্ঞী আটক- অন্য একজনকে মাদক মামলায় ৬ মাসের সাজা- সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ২ রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা

হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযান: ৩৫৫ বোতল ইস্কাপ সিরাপ ও মোটরসাইকেলের ট্যাংকে লুকানো গাঁজাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:56:21 pm, Thursday, 6 August 2026
  • 45 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল,

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যভিত্তিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ সিরাপ এবং অভিনব কায়দায় মোটরসাইকেলে পাচারকালে গাঁজাসহ একটি বাজাজ পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে বিজিবির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদকের বড় চালান প্রবেশের গোপন তথ্যের ভিত্তিতে বনচৌকি ও গোড়কমন্ডল বিওপির আভিযানিক দল সীমান্ত এলাকায় কঠোর নজরদারি জোরদার করে। প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ ৬ আগস্ট সকাল ৬টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব আমঝোল সীমান্তে বনচৌকি বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। ওই সময় ভারতের দিক থেকে কতিপয় চোরাকারবারীকে বস্তা নিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি জোয়ানরা ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ৩৫৫ বোতল নিষিদ্ধ ভারতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।

এর আগে, গতকাল ৫ আগস্ট গভীর রাতে (রাত ২টা ৫০ মিনিটে) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মধ্যটারী সীমান্তে গোড়কমন্ডল বিওপির অপর একটি টহল দল অভিযান চালায়। এ সময় সীমান্ত এলাকা দিয়ে এক যুবককে সন্দেহজনকভাবে মোটরসাইকেলযোগে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি চালকের আসনে থাকা ১৫০ সিসির পালসার মোটরসাইকেলটি ফেলে রেখে অন্ধকারের সুযোগে চম্পট দেয়। পরে বিজিবি জোয়ানরা মোটরসাইকেলটি তল্লাশি করে এর ফুয়েল ট্যাংক (তেলের ট্যাংক) ও সিটের ভেতরের খালি জায়গায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। একই সঙ্গে পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

১৫ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর সূত্রে জানানো হয়েছে, জব্দকৃত ৩৫৫ বোতল ইস্কাপ সিরাপের সিজার মূল্য ১ লাখ ৪২ হাজার টাকা, ৬ কেজি গাঁজার মূল্য ২১ হাজার টাকা এবং জব্দকৃত বাজাজ পালসার মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৩ লাখ ১৩ হাজার টাকা। এই মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত স্থানীয় অপরাধীদের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহপূর্বক তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সামাজিক ও মানবিক সংগঠন ‘এমআরটি ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত রাইহান ইসমাইল

হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযান: ৩৫৫ বোতল ইস্কাপ সিরাপ ও মোটরসাইকেলের ট্যাংকে লুকানো গাঁজাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল জব্দ

আপডেট সময় : 06:56:21 pm, Thursday, 6 August 2026