
মোঃ সাগর ইসলাম,
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নিজস্ব অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স। আজ বুধবার সীমান্তবর্তী এলাকা হরিপুরের চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা নির্ধারিত ৫০ জন প্রশিক্ষণার্থী হিসেবে এই কোর্সে অংশ নেন।
কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের কমিশনার মো. আখতারুজ্জামান। প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র দেবীগঞ্জের উপপরিচালক বিমল চন্দ্র, বোদা সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষক মো. জাকিরুল হক চৌধুরী, ভাড়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলারা বেগম, গেরোয়াডাঙী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আফতাবুর রহমান (উদ্ভাসার) এবং হরিপুর উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার মোঃ মাসুদ রানা।
আয়োজকেরা জানান, স্থানীয় ব্যবস্থাপনায় কোর্সটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আঞ্চলিক সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, কোর্স সমাপ্তির তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও ভাউচার দিনাজপুর আঞ্চলিক সদর দপ্তরে জমা দেওয়া হবে।


























