Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নিখোঁজের একদিন পর পুকুরে পাওয়া গেল তুহিন সরদারের মরদেহ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে চরভদ্রাসনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার নোয়াখালী বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আবদুর রহমান সুমন নামে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনা নিয়ে মধুপুরে পাকিস্তানি প্রতিনিধিদলের মাঠ পরিদর্শন দুর্গাপুর তেরী বাজার বড় মসজিদের নতুন আহ্বায়ক কমিটি গঠন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এবার দেশে মুক্তি পেল ‘মাস্তুল’ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে? জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু ,‌ নাগরিক সেবা এখন হাতের মুঠোয় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বানভাসি মানুষের পাশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ত্রাণ বিতরণ মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘বিভ্রান্তিকর’ দাবি অভিনের

  • Reporter Name
  • আপডেট সময় : 12:30:12 pm, Monday, 16 March 2026
  • 120 বার পড়া হয়েছে

মাহবুবুর রহমান (শান্ত),

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে নিজের বিরুদ্ধে ছড়িয়ে পড়া অভিযোগকে “বিভ্রান্তিকর ও অপমানজনক” বলে দাবি করেছেন অভিন নামের এক যুবক। তিনি বলেন, এসব অভিযোগের কারণে তিনি ও তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছেন। আত্মসম্মান রক্ষায় পুরো বিষয়টি জনসমক্ষে পরিষ্কার করা জরুরি মনে করছেন তিনি।
অভিনের দাবি, একটি বেসরকারি টেলিভিশনে সংশ্লিষ্ট নারী নিজেই স্বীকার করেছেন যে তাদের বিয়েটি মোবাইল ভিডিও কলের মাধ্যমে সম্পন্ন হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, শুরুতে তার পরিবার রাজি না থাকলেও পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতেই বিয়ের বিষয়টি সম্পন্ন হয়।
পূর্বের একটি সম্পর্কের বিষয়ে অভিন জানান, তিনি আগে প্রেম করে একটি বিয়ে করেছিলেন। তবে মেয়ের পরিবারের অসহযোগিতার কারণে মাত্র তিন মাসের মাথায় সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে। তার দাবি, এ বিষয়টি জানার পরও সংশ্লিষ্ট নারী দুইবার বাংলাদেশে এসে তাদের সম্পর্ক বজায় রেখেছিলেন।
পরকীয়া সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে অভিন বলেন, তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড সংশ্লিষ্ট নারীর কাছে থাকলেও ওই নারীর অ্যাকাউন্টে তার কোনো প্রবেশাধিকার ছিল না। তার অভিযোগ, ওই নারী তার সাবেক প্রেমিকের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন এবং এ বিষয়ে কিছু স্ক্রিনশট তার কাছে রয়েছে।
অভিন আরও অভিযোগ করেন, ইতালিতে অবস্থানকালে ওই নারী বিভিন্ন ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন এবং তাকে নিয়েও মিথ্যা অভিযোগ ছড়ানো হয়েছে। অফিসের সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কোনো প্রমাণ এখন পর্যন্ত উপস্থাপন করা হয়নি।
ব্যাংক লেনদেন সংক্রান্ত একটি অভিযোগকে তিনি “সাজানো নাটক” বলে উল্লেখ করেন। অভিনের দাবি, তার ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে অন্য কেউ তার অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়ে পরে সেই লেনদেনের স্টেটমেন্ট প্রকাশ করেছে।
এছাড়া সংশ্লিষ্ট নারীকে মাদকাসক্ত বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু ছবি পোস্ট করেছিলেন, যা দেখে তিনি বিষয়টি সম্পর্কে জানতে পারেন।
বিয়ের কাবিননামা প্রসঙ্গে অভিন বলেন, “যদি কেউ সত্যিই ধনী পরিবারের দাবি করে, তাহলে কেন মাত্র দুই লাখ টাকা কাবিনে তড়িঘড়ি করে ভিডিও কলে বিয়ে দেওয়া হলো—এ প্রশ্নের উত্তর সবার ভাবা উচিত।”
তিনি আরও অভিযোগ করেন, এক পর্যায়ে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে বিভিন্ন তথ্য ছড়িয়ে দেওয়া হয়।
অভিনের অভিযোগ, ইতালি থেকে দেশে এসে সংশ্লিষ্ট নারী ৮–৯ জন লোক নিয়ে তার কর্মস্থলে গিয়ে তাকে মারধর করেন। এ ঘটনার কিছু ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলেও দাবি করেন তিনি। এ ঘটনার পর থেকে নিরাপত্তাজনিত কারণে তিনি তার কর্মস্থলেও যেতে পারছেন না বলে জানান।
সবশেষে অভিন বলেন, “আমি কারও বিরুদ্ধে অপপ্রচার করতে চাই না। তবে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছড়ানো হয়েছে, সেগুলো সত্য নয়। আমি চাই মানুষ পুরো বিষয়টি নিরপেক্ষভাবে বিবেচনা করুক।”
এ বিষয়ে সংশ্লিষ্ট নারীর বক্তব্য জানতে দৈনিক আজকের বাংলা থেকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘বিভ্রান্তিকর’ দাবি অভিনের

আপডেট সময় : 12:30:12 pm, Monday, 16 March 2026