Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী চক্রে বড় আঘাত; আলোচিত শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ০২, উদ্ধার বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সাংবাদিককে ফাঁসানোর ভয়ংকর ষড়যন্ত্র নস্যাৎ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:09:37 pm, Wednesday, 11 February 2026
  • 114 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

কক্সবাজার সদর উপজেলাসহ সারাদেশে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক তৎপরতা আবারও জনমনে আস্থার জায়গা তৈরি করেছে। সর্বশেষ এক অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধারের পাশাপাশি একজন সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোর একটি সুপরিকল্পিত ও ভয়ংকর ষড়যন্ত্র উদ্ঘাটন করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক সকাল ৫টার দিকে প্রাপ্ত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ ডিককুল এলাকায় অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের অধীন ৯ ই বেংগল-এর একটি বিশেষ দল। অভিযানের সময় একটি বসতবাড়ির পাশ থেকে ২টি দেশীয় অস্ত্র ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়।
অভিযান-পরবর্তী গভীর অনুসন্ধান ও গোয়েন্দা তথ্য যাচাই-বাছাইয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, দক্ষিণ ডিককুল এলাকার মারুফ হাসান তাহসিন ও অজুফা বেগম দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধের জেরে ওই এলাকার সাংবাদিক ফরহাদকে মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অস্ত্র ও কার্তুজ ঘটনাস্থলে রেখে যায়।
সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপে সন্দেহভাজন মারুফ হাসান তাহসিনকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অপর অভিযুক্ত অজুফা বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক ফরহাদের বসতভিটা দখলের উদ্দেশ্যে গত প্রায় দুই বছর ধরে অজুফা বেগম ও তার সহযোগীরা তাকে নানাভাবে হয়রানি করে আসছিল। একের পর এক মিথ্যা মামলা, হুমকি ও হামলার ঘটনায় তিনি দীর্ঘদিন নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। সর্বশেষ সেনাবাহিনীকে ব্যবহার করে তাকে অস্ত্র মামলায় ফাঁসানোর ভয়ংকর পরিকল্পনাও করা হয়, যা সেনাবাহিনীর সতর্কতা ও দক্ষতায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়।
এই অভিযানের মাধ্যমে একদিকে যেমন একটি গভীর ষড়যন্ত্র উদ্ঘাটিত হয়েছে, তেমনি সম্ভাব্য বড় ধরনের আইন-শৃঙ্খলা অবনতি আগেভাগেই প্রতিহত করা সম্ভব হয়েছে। স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই সাহসী, মানবিক ও পেশাদার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের আওতাধীন ৯ ই বেংগল-এর টহল দল সার্বক্ষণিকভাবে প্রস্তুত ও নিয়োজিত রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, নিরীহ নাগরিকদের সুরক্ষা এবং যেকোনো অপরাধ ও ষড়যন্ত্রমূলক তৎপরতা দমনে বাংলাদেশ সেনাবাহিনীর এমন আপসহীন ভূমিকা আবারও প্রমাণ করল—সেনাবাহিনী শুধু শক্তির প্রতীক নয়, বরং ন্যায় ও জনআস্থার অন্যতম ভরসাস্থল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সাংবাদিককে ফাঁসানোর ভয়ংকর ষড়যন্ত্র নস্যাৎ

আপডেট সময় : 12:09:37 pm, Wednesday, 11 February 2026