
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম–৯ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ডোর টু ডোর গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে।

বুধবার সকালে প্রচারণাকালে নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনে আহ্বান জানান। এ সময় তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
উক্ত ডোর টু ডোর প্রচারণার নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মাহফুজুর রহমান মাসুম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ আরশে আজিম আরিফ।
আরও উপস্থিত ছিলেন এহসান আলি নকিব, সাকিব উল হোসাইন, আয়াজ বিন আলমগীর আবির, আবিদ আহসান খানসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে চট্টগ্রাম–৯ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
























