Dhaka , Tuesday, 8 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

অ্যাক্রেডিটেশন প্রাপ্তির মাধ্যমে প্রিমিয়ার ইউনিভার্সিটি সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:40:42 pm, Monday, 2 February 2026
  • 96 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

প্রিমিয়ার ইউনিভার্সিটি বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। দেশের উচ্চশিক্ষার মাননিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) প্রিমিয়ার ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের পাঁচটি একাডেমিক প্রোগ্রামের অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গত ২৭ জানুয়ারি চিঠির মাধ্যমে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএ (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব লজ (এলএলবি অনার্স), বিএসএস (অনার্স) ইন ইকোনমিক্স ও বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) প্রোগ্রামসমূহের অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের সিদ্ধান্তের কথা জানায়।
অ্যাক্রেডিটেশন প্রাপ্তি বলতে বোঝায়, কোনো বিশ্ববিদ্যালয় বা তার নির্দিষ্ট শিক্ষাক্রমকে রাষ্ট্রীয় ও স্বীকৃত মাননিয়ন্ত্রণকারী সংস্থা নির্দিষ্ট মানদণ্ডে যাচাই–বাছাই করে মানসম্মত হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া। এ ক্ষেত্রে শিক্ষা কার্যক্রম, পাঠ্যক্রমের গুণগত মান, শিক্ষকবৃন্দের যোগ্যতা, গবেষণা ও অবকাঠামো, শিক্ষার্থীসেবা এবং প্রশাসনিক সক্ষমতা—সবকিছু কঠোরভাবে মূল্যায়ন করা হয়। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক অ্যাক্রেডিটেশন পাওয়ার অর্থ হলো, সংশ্লিষ্ট প্রোগ্রামগুলো জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে—যার ফলে ওই ডিগ্রির গ্রহণযোগ্যতা দেশ-বিদেশে বৃদ্ধি পায়, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ সম্প্রসারিত হয় এবং বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হওয়ার স্বীকৃতি মেলে।
রোববার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক প্রেরিত পত্র হস্তান্তর অনুষ্ঠানে এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলেই যথেষ্ট নয়; সেই ডিগ্রির মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানসম্মত না হলে একটি ডিগ্রি কেবল সার্টিফিকেটে পরিণত হয়, যা ব্যক্তি কিংবা সমাজ—কারও জন্যই কার্যকর নয়। অ্যাক্রেডিটেশন প্রাপ্তির মাধ্যমে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রমাণ করেছে যে, তারা আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে।
তিনি এই অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, অর্জিত মান ধরে রাখা এবং অবশিষ্ট প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। অস্ট্রেলিয়া, কানাডাসহ আধুনিক বিশ্বের বেশকিছু বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। নার্সিংসহ বিভিন্ন যুগোপযোগী বিষয়ে প্রিমিয়ারে ডিগ্রি প্রদান করা হবে যেগুলো তরুণদের দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে ‍তুলবে।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।
মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, এই অ্যাক্রেডিটেশন সনদ প্রাপ্তি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষা, গবেষণা, পাঠ্যক্রম, কো-কারিকুলার কার্যক্রম, অবকাঠামো এবং প্রশাসনিক দক্ষতার গুণগত মানের একটি শক্তিশালী স্বীকৃতি। গর্বের এই সাফল্যের পেছনে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন—বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

অ্যাক্রেডিটেশন প্রাপ্তির মাধ্যমে প্রিমিয়ার ইউনিভার্সিটি সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 04:40:42 pm, Monday, 2 February 2026