Dhaka , Thursday, 11 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন

এনসিটি ইজারার প্রতিবাদে বন্দর অচল, সোমবারও কর্মসূচি জেটিতে কাজ বন্ধ

  • Reporter Name
  • আপডেট সময় : 02:40:47 pm, Monday, 2 February 2026
  • 54 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা। গতকাল রোববার টানা আটঘন্টার কর্মবিরতির ফলে বন্দরের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও খোলা পণ্য ওঠানামার কাজ কার্যত বন্ধ হয়ে যায়। এর ফলে বন্দরের নিয়মিত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

কর্মবিরতির কারণে বন্দরে পণ্য ডেলিভারির জন্য কভার্ড ভ্যান, লরি ও ট্রেলার প্রবেশ বন্ধ রয়েছে। এতে করে বন্দর পরিচালন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। দাবি আদায় না হওয়ায় সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

বদলি ১১ কর্মচারী
এনসিটি ইজারার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গত দুই দিনে চট্টগ্রাম বন্দরের ১১ জন কর্মচারীকে ঢাকায় বদলি করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনেল অফিসারের সই করা এক আদেশে আরও সাত কর্মচারীকে বদলি করা হয়। আদেশে বলা হয়, জরুরি দাপ্তরিক ও অপারেশনাল প্রয়োজনে তাদের বদলি করা হয়েছে।

বদলি হওয়া সাতজন হলেন, পরিবহন বিভাগের উচ্চ বহিঃসহকারী মোহাম্মদ শফি উদ্দিন ও রাশিদুল ইসলাম, পরিকল্পনা বিভাগের স্টেনো টাইপিস্ট মো. জহিরুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের এসএস পেইন্টার হুমায়ুন কবির, প্রশাসন বিভাগের উচ্চমান সহকারী মো. শাকিল রায়হান, যান্ত্রিক বিভাগের ইসিএম ড্রাইভার মানিক মিঝি এবং প্রকৌশল বিভাগের মেসন মো. শামসু মিয়া। তাদের মধ্যে চারজনকে ঢাকার কমলাপুর কনটেইনার ডিপোতে এবং তিনজনকে কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনালে বদলি করা হয়।

এর আগে, গত ৩১ জানুয়ারি কর্মবিরতিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আরও চার কর্মচারীকে বদলি করা হয়। তারা হলেন, অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের অডিট সহকারী মো. হুমায়ুন কবির, নৌ বিভাগের ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন, অর্থ ও হিসাব বিভাগের উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম এবং প্রকৌশল বিভাগের এসএস খালাসী মো. ফরিদুর রহমান। তাদের মধ্যে প্রথম দুজন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক এবং অন্য দুজন সংগঠনটির নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বার্থ অপারেটর জানান, ‘রোববারও বন্দর জেটিতে কাজের জন্য শ্রমিক বুকিং দেওয়া সম্ভব হয়নি। কোনো জাহাজেই পণ্য বা কনটেইনার ওঠানামার কাজ হয়নি। সোমবারও কর্মসূচির ঘোষণা শুনেছেন তারা।’

একাধিক পরিবহন মালিক ও চালকরা জানান, ‘বন্দর জেটিতে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতির কারণে পণ্য ওঠানামা সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা পণ্য ডেলিভারি করতে এসে ভোগান্তিতে পড়ছি, যানবাহনও বন্দরের মধ্যে প্রবেশ করতে পারছে না। ফলে গ্রাহক ও সরবরাহকারীদের সঙ্গে আমাদের সম্পর্কও ঝুঁকির মধ্যে পড়েছে। আমরা আশা করছি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে বন্দর কার্যক্রম স্বাভাবিক করবে।’

প্রথম দিনের কর্মবিরতির পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আন্দোলনকারী চারজনকে চিহ্নিত করে তাৎক্ষণিক বদলির পাশাপাশি এক দিনের কর্মবিরতিতে সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণে ছয় সদস্যের একটি কমিটিও গঠন করেছে।

এদিকে, আন্দোলনের প্রেক্ষাপটে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) শনিবার রাত ১২টা থেকে পরবর্তী এক মাসের জন্য চট্টগ্রাম বন্দর ও আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে। নিষেধাজ্ঞার পর শনিবার রাতে আন্দোলনকারীরা বন্দর এলাকায় মিছিল করলেও রোববার কোনো প্রকাশ্য কর্মসূচি পালন করেননি।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, ‘দুই দিনের কর্মসূচির পরও কর্তৃপক্ষ বা সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। উল্টো আন্দোলনরত শ্রমিক নেতাদের চট্টগ্রাম থেকে পানগাঁও আইসিটিতে বদলি ও স্ট্যান্ড রিলিজ করা হচ্ছে। এতে আন্দোলন আরও তীব্র হবে।’

সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক ও শ্রমিকদল নেতা হুমায়ুন কবির বলেন, ‘আমাদের দুই দিনের কর্মসূচি সফল হয়েছে। সকাল থেকে কোনো জেটিতেই কাজ হয়নি, কোনো গাড়িও বন্দরের ভেতরে ঢোকেনি। শ্রমিক-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই কোনো মিছিল-সমাবেশ করছি না। এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিল না হলে কর্মসূচি বন্ধ হবে না।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ

এনসিটি ইজারার প্রতিবাদে বন্দর অচল, সোমবারও কর্মসূচি জেটিতে কাজ বন্ধ

আপডেট সময় : 02:40:47 pm, Monday, 2 February 2026