Dhaka , Saturday, 11 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টেকনাফ-উখিয়ার জনগণ নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে, অপহরণ, মাদক ও মানব পাচার, বন্ধের পদক্ষেপ – কবীর ছিদ্দিকী। টেকনাফের হ্নীলাতে মুরগির খামারে মিলল ৫ লাখ পিস ইয়াবা রামু থানা পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ এক মাদককারবারী গ্রেফতার নারায়ণগঞ্জে জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত নগরীর ফুটপাথ থেকে হকার উচ্ছেদ ও যানজট নিরসনে মতবিনিময় সভা সোনারগাঁওয়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু মধুপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোতোয়ালী থানার চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে অন্যতম আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৯, সিলেট পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি:- ডিসি জাহিদ চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার রূপ পাল্টেও হয়নি শেষ রক্ষা, অবশেষে গ্রেফতার মুহসিন কলেজের নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার সাদিক আব্দুল্লাহ। সব ধর্মের মানুষদের জন্য নিরাপদ চট্টগ্রাম গড়তে চাই :- মেয়র ডা. শাহাদাত কোস্ট গার্ডের তাৎক্ষণিক অভিযানে রক্ষা পেলেন নিউজিল্যান্ডের পর্যটকরা নগরীতে হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়া মামলাসহ ১৮টি মামলার এজাহারনামীয় আসামী কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী তুহিন গ্রেফতার পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা পাইকগাছায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাকলিয়ায় গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুক গ্রেফতার গণভোটের অধিকার ফেরানোর দাবি: লালমনিরহাটে ১১ দলীয় জোটের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্র্যান্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা সীমান্তে ১৫ বিজিবির অ্যাকশন: মাদক ও বিপুল পরিমাণ ডিজেলসহ কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপে বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধসহ আহত ১০ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন ঢাকায় সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার: কড়া নিরাপত্তায় আনা হলো লালমনিরহাটে ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর… ক্ষুধামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি ডিজেল জব্দ মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান বিজিবির হস্তক্ষেপে দেশে ফিরল লাশ: পাটগ্রামে আলী হোসেনের মরদেহ বুঝে নিল পরিবার

বুধবার মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট সময় : 09:41:06 pm, Sunday, 19 December 2021
  • 230 বার পড়া হয়েছে

বুধবার মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার মালদ্বীপ সফরে যাচ্ছেন।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্রসীমা ইউনিটের সচিব রিয়াল অ্যাডমিরাল (অব.) মো.খুরশেদ আলম উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ২২ ডিসেম্বর বিশেষ ফ্লাইটযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালেতে অবতরণ করবেন এবং বিমানবন্দরে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানাবেন মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী ২৩ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন এবং এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।

গার্ড অব অনার গ্রহণ শেষে প্রধানমন্ত্রী প্রেসিডেন্সিয়াল প্রাসাদে যাবেন। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের দ্বিপপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।

সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাত করবেন বলেও আশা করা হচ্ছে। এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের জাতীয় পার্লামেন্টেও বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি কুশল বিনিময় করবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরকালে মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রদেয় ১৩টি সেনাযান বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের কাছে হস্তান্তর করা হবে। আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের মধ্যে একটি যৌথ বিবৃতি প্রকাশিত হবে এবং দুই নেতা যৌথভাবে মালদ্বীপের স্থানীয় মিডিয়ার সামনে তাদের কর্মসূচি উপস্থাপন করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তার সম্মানে মালদ্বীপের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।

ড. মোমেন আরও জানান, এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনি নিজে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সেনাপ্রধান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, পররাষ্ট্র সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্নিষ্ট কয়েকজন কর্মকর্তা সফসসঙ্গী হিসেবে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে ঢাকায় জাতিসংঘের বিশেষ দূতের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য উদ্ধৃত করে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আরসার উপস্থিতি নেই। জাতিসংঘের দূত যদি বলে থাকেন, এখানে আরসা আছে তাহলে তাদের দেখিয়ে দিন, আমরা দেখতে চাই আরসার সদস্য কারা। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশে আরসা নেই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গাদের অবাধ চলাচলের স্বাধীনতা দেবে না বাংলাদেশ। যদি তাদের উন্নত জীবন দিতে চায়, তাহলে জাতিসংঘ তাদের পছন্দমত উন্নত যায়গায় রোহিঙ্গাদের নিয়ে গিয়ে তা নিশ্চিত করুক, এতে বাংলাদেশের কোনো আপত্তি নেই।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টেকনাফ-উখিয়ার জনগণ নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে, অপহরণ, মাদক ও মানব পাচার, বন্ধের পদক্ষেপ – কবীর ছিদ্দিকী।

বুধবার মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট সময় : 09:41:06 pm, Sunday, 19 December 2021