Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে :- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এ্যাম্বুলেন্সে বহনকৃত এক লক্ষ পাঁচ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সাতকানিয়ায় অবৈধ আচার কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু। রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, একজন ঢামেকে স্থানান্তর ৭ বছরের শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি, ১৬ বছর পর ৫ আসামির যাবজ্জীবন, পিতার জিম্মায় ফিরল নেয়ামুল উপকূলের মাটিতে আঙ্গুরের স্বপ্ন: সফল উদ্যোক্তা তৈয়েবুর রহমান

রেলের ভূমি দখলে ‘পরিকল্পিত’ আগুন, পুড়ল কয়েকশ চারাগাছ

  • Reporter Name
  • আপডেট সময় : 09:28:39 pm, Wednesday, 28 January 2026
  • 37 বার পড়া হয়েছে

এন.রহমান নয়ন, চন্দনাইশ প্রতিনিধি:

দোহাজারীতে রেলের ভূমি দখলের জন্য ‘পরিকল্পিতভাবে’ দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের দুপাশে রোপিত বিভিন্ন প্রজাতির কয়েকশ ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা। নবনির্মিত দোহাজারী রেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। চারাগুলো আড়াই বছর আগে রেললাইনের পাশে রোপণ করা হয়েছিল। এর আগেও রেললাইনের দুপাশে বিভিন্ন অংশে গাছ পুড়ে গেছে। তবে এ ব্যাপারে গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যাচ্ছে না। চন্দনাইশের দোহাজারী, সাতকানিয়ার কালিয়াইশ, কেউচিয়াসহ বিভিন্ন স্থানে রেললাইনের দুপাশের বিস্তীর্ণ অংশজুড়ে পোড়া গাছ অংশ দেখা যাচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, দুর্বৃত্তের দেয়া আগুনে রেললাইনের পাশে কয়েকশ গাছের চারা পুড়ে গেছে। পোড়া গাছগুলো মরা পাতা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রতি বছর এমন দৃশ্য দেখা যাচ্ছে নবনির্মিত এ রেললাইনের দুপাশে। রেললাইনের মাটিক্ষয় রোধে এবং স্থায়িত্ব বৃদ্ধির জন্য রোপণ করা গাছগুলো পুড়ে যাওয়ায় বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে এই রেললাইনটির বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে রেল চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানা যায়, চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনটি পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াতে দেশি–বিদেশি পর্যটক ও সাধারণ যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। দিন দিন বাড়ছে এ লাইনে যাত্রীর সংখ্যাও। নিয়মিত ৪ জোড়া ট্রেন চলাচল করছে এ পথে। কিন্তু দেখভাল ও তদারকির অভাবে চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনটি ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। লাইনের দুপাশে গাছের চারাগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এতে পরিবেশেরও মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। কিন্তু আগুন নেভাতে এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এগিয়ে আসছে না দায়িত্বরতরা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, রেললাইনের পার্শ্ববর্তী অনেক লোকজন রয়েছে। যারা রেললাইনের পাশ দখল করে চাষাবাদ করার জন্য পরিষ্কারের নামে পরিকল্পিতভাবে শুকনো পাতা ও খড়কুটোতে আগুন লাগিয়ে দেয়। এতে শুকনো পাতা ও খড়কুটোর সাথে চারা গাছ, কাঁচা ঘাস, লতাপাতা পুড়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। পরবর্তীতে সেখানে চাষাবাদ করবে তারা। আগুন দিয়ে চারা গাছগুলো জ্বালিয়ে দেয়ার বিষয়টি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।

এ লাইনের তদারকিতে থাকা এনরাক এর ট্রি–প্লানটেশনের সুপারভাইজার সানাউল্লাহ বলেন, রেললাইনের পাশে আগুন লাগিয়ে দিয়ে গাছ জ্বালিয়ে দেয়ার বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে তারা খোঁজ–খবর নিচ্ছেন।

ঠিকাদারী প্রতিষ্ঠান তমা গ্রুপের দোহাজারী অফিসে দায়িত্বরত ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন জানান, তিনি হাঁটতে গিয়ে আগুনে রেললাইনের পাশে গাছগুলো পুড়ে যাওয়ার দৃশ্য দেখেছেন এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। বিষয়টি তারাও খতিয়ে দেখছেন।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, কে বা কারা রেলস্টেশনের সামনে রেললাইনের পাশে আগুন দিয়ে অসংখ্য গাছ পুড়ে দিয়েছে। গত বছরও দোহাজারী স্টেশনের পাশে কতিপয় লোকজন রেললাইনের পাশে আগুন ধরিয়ে দেয়ায় আমসহ বিপুল সংখ্যক বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ পুড়ে ছাই হয়ে যায়। চট্টগ্রাম–কঙবাজার রেললাইনটি সংশ্লিষ্ট ঠিকাদার এখনো রেলওয়ে কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়নি। ফলে এ লাইনটি তদারকির দায়িত্ব এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতেই রয়েছে। তবুও এ ব্যাপারে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

রেলের ভূমি দখলে ‘পরিকল্পিত’ আগুন, পুড়ল কয়েকশ চারাগাছ

আপডেট সময় : 09:28:39 pm, Wednesday, 28 January 2026