Dhaka , Tuesday, 8 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

বায়েজিদে পুলিশের ড্রাইভার পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে রাতারাতি কোটিপতি টুকু

  • Reporter Name
  • আপডেট সময় : 07:05:02 pm, Wednesday, 21 January 2026
  • 96 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড বায়েজিদ বোস্তামী জঙ্গল সলিমপুর এলাকায় পুলিশের একজন সাবেক ড্রাইভার থেকে রাতারাতি কোটিপতি হয়ে ওঠা টুকু বড়ুয়ার রহস্যজনক সম্পদের তথ্য বেরিয়ে এসেছে অনুসন্ধানে।রাঙ্গুনিয়া উপজেলার এক গ্রাম থেকে উঠে আসা টুকু বড়ুয়া একসময় বায়েজিদ থানা পুলিশের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করতেন।

একাধিক সূত্র জানায়,টুকু নিজের নাম পর্যন্ত ঠিকভাবে লিখতে পারতেন না।অথচ বর্তমানে তার নামে ও দখলে রয়েছে কোটি টাকার সম্পদ।স্থানীয়দের ভাষ্যমতে, পুলিশের পোশাক পরে সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন তিনি।

জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা আরিফুর রহমান (ছদ্মনাম) বলেন,টুকু ছিল একজন সাধারণ ড্রাইভার।সে রাতে বায়েজিদ থানা পুলিশের গাড়ি চালাতো।কিন্তু তখন থেকেই তার ভাগ্য বদলাতে শুরু করে।এখন তার নিজস্ব দুইটা বিল্ডিং, প্রাইভেট কার, পিকআপ,মাইক্রোবাস আছে। এমনকি বায়েজিদ লিংক রোডের পাশে বিশাল আকৃতির একটা পাহাড়ও তার দখলে।

আরিফুর আরও অভিযোগ করেন,টুকু পুলিশের পরিচয় ব্যবহার করে মানুষকে হুমকি দিতো।ফোন করে হয়রানি করতো,না মানলে পুলিশ দিয়ে থানায় নিয়ে গিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করতো।

অনুসন্ধানে জানা গেছে,গাছ চুরির অভিযোগে একবার গ্রেফতারও হয়েছিলেন টুকু বড়ুয়া।তবে কৌশলে জামিন নিয়ে আবার এলাকায় ফিরে আসেন।এরপর আরও প্রভাবশালী হয়ে ওঠেন তিনি।

জঙ্গল সলিমপুরের আরেক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,এক সময় টুকুর জন্য আমরা ঘর থেকে বের হতে ভয় পেতাম।সে ছিল এলাকার ভয়ংকর একজন ব্যক্তি।তার বিরুদ্ধে কথা বলার সাহস কারো ছিল না। আলিনগর তৃণমূল বায়েজিদের সন্ত্রাসীদের সাথে আছে তার ভালো সখ্যতা

স্থানীয়দের দাবি অনুযায়ী, টুকুর বর্তমানে সম্পদের মধ্যে রয়েছে জঙ্গল সলিমপুরে দুটি বহুতল ভবন একটি প্রাইভেট কার,একটি পিকআপ ভ্যান,একটি মাইক্রোবাস, বায়েজিদ লিংক রোড সংলগ্ন বিশাল পাহাড়ি জমি।

এ বিষয়ে টুকু বড়ুয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি একসময় পুলিশের সিভিল টিমের গাড়ি চালাতাম। অনেকেই আমাকে চেনে। এখন আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমি ওখানে থাকি না, সেখানে যেতেও পারি না। ছিন্নমূল এলাকায় গেলে আমাকে ইয়াসিন এর লোকেরা দৌঁড়ানি দেয়।

তবে তার বিপুল সম্পদের উৎস সম্পর্কে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি।স্থানীয় সচেতন মহলের দাবি, একজন সামান্য ড্রাইভারের এভাবে কোটিপতি হয়ে ওঠা স্বাভাবিক নয়।বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশ সদর দপ্তরের উচ্চপর্যায়ের তদন্ত প্রয়োজন।না হলে পুলিশের নাম ব্যবহার করে অপরাধীদের এ ধরনের উত্থান ভবিষ্যতে আরও ভয়ংকর পরিস্থিতির জন্ম দিতে পারে বলে মনে করছেন তারা।

এই বিষয়ে জানতে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল কবির বলেন, টুকু বড়ুয়া নামের কাউকে আমি চিনি না তবে তার নামে থানায় মামলা আছে কিনা দেখে জানাবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

বায়েজিদে পুলিশের ড্রাইভার পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে রাতারাতি কোটিপতি টুকু

আপডেট সময় : 07:05:02 pm, Wednesday, 21 January 2026