Dhaka , Tuesday, 8 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

সাতকানিয়ায় ১২০০ এলপি গ্যাস সিলিন্ডার জব্দ: ১ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট সময় : 09:42:23 pm, Tuesday, 20 January 2026
  • 121 বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:

জেলা এনএসআই, চট্টগ্রাম কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ এলপি গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২০ জানুয়ারি ) দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত সাতকানিয়া উপজেলার ডেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কলেজ রোডসংলগ্ন হাঙ্গরকুল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আশরাফিয়া গ্যাস বিতরণ নামের একটি প্রতিষ্ঠানের মালিক মাকসুদুর রহমান (পিতা: আব্দুস সবুর) এর বিরুদ্ধে বিস্ফোরক অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই আবাসিক এলাকায় অরক্ষিত অবস্থায় এলপি গ্যাস সিলিন্ডার মজুদ ও বিপণনের অভিযোগ প্রমাণিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত মাকসুদুর রহমান স্থানীয় একটি অসাধু চক্রের যোগসাজশে দীর্ঘদিন ধরে ফায়ার সেফটি নীতিমালা লঙ্ঘন করে প্রায় ১২০০টি এলপি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ করে রাখেন, যা এলাকার জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল।
জেলা এনএসআই, চট্টগ্রাম কার্যালয়ের দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের উপস্থিতিতে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৮ ও ৩৯ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিককে ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় সাতকানিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি প্রতিনিধি দলও অভিযানে অংশ নেয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়ায় দায়িত্বরত এনএসআই কর্মকর্তা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ও বিপণনের বিরুদ্ধে এবং অপরাধ প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারী আছে।
গোয়েন্দা নজরদারি মাধ্যমে উপজেলা প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়ে এলাকার সচেতন মানুষ বলেন, আমরা আশা করি এমন অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ সকল কার্যক্রম বন্ধ হবে।
উপজেলা প্রশাসন জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে লাইসেন্সবিহীন ও ঝুঁকিপূর্ণ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

সাতকানিয়ায় ১২০০ এলপি গ্যাস সিলিন্ডার জব্দ: ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : 09:42:23 pm, Tuesday, 20 January 2026